মেহের আমজাদ ,মেহেরপুর : মেহেরপুর পশু-হাটে বিক্রিকালে ১০ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। জাল কেনার অপরাধে দুই ক্রেতাকে সাত দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। দ-প্রাপ্তররা হচ্ছে- জেলার মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের রুপচাঁদ আলী (৩৬) ও একই গ্রামের আব্দার আলী (৫০)।
জানা যায়, মেহেরপুর শহরের পশু-হাটে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় দুই হাজার পিস কারেন্ট জাল ফেলে বিক্রেতা পালিয়ে যায়। ক্রয় করা দুই পিস জালসহ ক্রেতা রুপচাঁদ আলী ও আব্দার আলীকে আটক করা হয়। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দ-প্রাপ্ত দু’জনকে কারাগারে পাঠানো হয়েছে বলেও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে।

মুজিবনগরে ৩০ হাজার যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক-১
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের আহসান মল্লিককে (৩৫) ৩০ হাজার পিস যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে মুজিবনগর থানা পুলিশ এক অভিযানে বাগোয়ান গ্রাম থেকে তাকে আটক করে। আটক আহসান আলী বাগোয়ান গ্রামের দাউদ হোসেনের ছেলে
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, ভারতীয় ওষুধ চোরাচালানের খবর পেয়ে সকালে উপপরিদর্শক (এসআই) টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগোয়ান গ্রামে আভিযান চালায়। এসময় কয়েকটি কার্টুন ভর্তি অবস্থায় ৩০ হাজার পিস ভারতীয় সেনেগ্রা ট্যাবলেটসহ আহসানকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ছয় লক্ষাধিক টাকা বলে জানায় পুলিশ।



























