ads

মঙ্গলবার , ৪ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনগত সহায়তা কমিটির নবনিযুক্ত প্যানেল আইনজীবীদের পরিচিতি সভা

খবর টি পড়েছেন : ১৮১
শেরপুরে আইনগত সহায়তা কমিটির নবনিযুক্ত প্যানেল আইনজীবীদের পরিচিতি সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

porichiti sovaস্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা আইনগত সহায়তা কমিটির নবনিযুক্ত প্যানেল আইনজীবীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ মোজাম্মেল হক। কমিটির সদস্য সচিব সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদের সঞ্চালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আবুল মানসুর স্বপন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এডভোকেট এমকে মুরাদুজ্জামান, এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এডভোকেট হরিদাস সাহা, এডভোকেট জাহিদুল হক আধার, এডভোকেট আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোঃ সুরুজ্জামান, এডভোকেট মোঃ মুনীর, এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান, এডভোকেট মোঃ হাবিবুর রহমান হাবিব, এডভোকেট খন্দকার এম.এ রকীব, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, এডভোকেট আশরাফুন্নাহার রুবী প্রমুখ। সভায় কমিটির নবনিযুক্ত প্রায় ৩৫ জন প্যানেল আইনজীবী উপস্থিত ছিলেন।
সভায় সকলের আন্তরিকতা ও সমন্বিত প্রয়াসের মাধ্যমে অধিকার বঞ্চিত দুঃস্থ মানুষের আইনগত সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি-আলোচনা সভা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুকে নিয়ে তর্ক-বিতর্ক চাই না : সৈয়দ আশরাফ

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads