ads

রবিবার , ২ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি টঙ্গী থেকে গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৭
শেরপুরের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি টঙ্গী থেকে গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur-pic-1স্টাফ রিপোর্টার : শেরপুরে পুলিশ কাস্টডি থেকে আদালতে নেওয়ার সময় হাতকড়া খুলে পালানো একটি হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজুল (৩০) কে দুই মাস ৬ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। ১ আগস্ট শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় শেরপুর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, পালিয়ে যাওয়ার পর হাফিজুল ছদ্মবেশে টঙ্গী রেল স্টেশন এলাকায় গিয়ে কুলির কাজ করছিল। শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজুল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে নালিতাবাড়ীর নন্নী এলাকায় ইজিবাইক চালক ওমর আলী হত্যা মামলার প্রধান আসামি। সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাজাহান মিয়া হাফিজুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৫ মে ওই হত্যা মামলার ধার্য তারিখে হাফিজুলকে অন্যান্য আসামিদের সাথে পুলিশ কাস্টডি থেকে বিচারিক হাকিমের আদালতে নেওয়ার সময় কৌশলে হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে। ওই ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে ৪ পুলিশকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে কোজড করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের বসানোর ব্যবস্থা হোক পরবর্তী সংবাদ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশা চালকদের বিক্ষোভ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads