ads

শনিবার , ২৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজ সোহাগপুর গণহত্যা দিবস : বিধবাপল্লীতে আনন্দের জোয়ার

খবর টি পড়েছেন : ৩০৫
আজ সোহাগপুর গণহত্যা দিবস : বিধবাপল্লীতে আনন্দের জোয়ার
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

Sohag bidoba 1স্টাফ রিপোর্টার : আজ ভয়াল ২৫ জুলাই সোহাগপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শেরপুরের নালিতাবাড়ীর সোহাগপুর গ্রামে পাকিস্তানী হায়েনার দল নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ১৭৮ জন নিরীহ পুরুষ মানুষকে নির্মমভাবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে। সকল পুরুষ মানুষকে হত্যা করায় এ গ্রামের নাম হয় ‘বিধবাপল্লী’। সেদিন স্বজন হারানো বিধবাদের গগনবিদারী চিৎকারে সোহাগপুর গ্রামের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। শেরপুরের কুখ্যাত আলবদর কমান্ডার কামারুজ্জামানের মানবতাবিরোধী মামলার রায়ে ফাঁসি কার্যকর হওয়ায় এখন বিধবাপল্লীতে আনন্দের জোয়ার বইছে। স্বস্তি ফিরে এসেছে বিধবাপল্লীতে।
কি ঘটেছিল সেদিন ঃ নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে সোহাগপুর গ্রামে মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছে- এমন সংবাদের ভিত্তিতে শেরপুরের কুখ্যাত আলবদর কমান্ডার কামারুজ্জামানের নেতৃত্বে ও রাজাকারদের সহায়তায় ১৫০ জনের পাকিস্তানী হানাদার বাহিনী সোহাগপুর গ্রামের প্রফুল্লের দিঘি থেকে সাধুর আশ্রম পর্যন্ত এলাকা ঘিরে ফেলে। হায়েনার দল অর্ধদিন ব্যাপী তান্ডব চালিয়ে খুঁজতে থাকে মুক্তিযোদ্ধাদের ও তাদের আশ্রয়দাতাদের। এ সময় প্রাণের মায়া ত্যাগ এগিয়ে যায় আলী হোসেন ও জমির আলী, কিন্তু বেশী দুর এগুতে পারে নি। এক রাজাকার গুলি করে দু’জনকেই হত্যাকরে। এরপর শুরু হয় নারকীয় তান্ডব। মাঠে কর্মরত রমেন রিছিল, চটপাথাং ও সিরিল গাব্রিয়েল নামে তিন গারো আদিবাসীকে হত্যা করে। তার পর একে একে হত্যা করে আনসার আলী, লতিফ মিয়া, ছফর উদ্দিন, শহর আলী, হযরত আলী, রিয়াজ আহমেদ, রহম আলী, সাহেব আলী, বাবর আলী, উমেদ আলী, আছমত আলী, মহেজ উদ্দিন, সিরাজ আলী, পিতা-পুত্র আবুল হোসেন সহ প্রায় ১৭৮ জন নিরীহ পুরুষ মানুষকে।
সকাল ৭টায় গ্রামের মানুষ লাঙ্গল জোয়াল নিয়ে রোপা আমন ধানের তে লাগানোর জন্য মাঠে যাচ্ছিল, কেউ কেউ কাজ করছিল বাড়িতেই। সিরাজ আলী বসেছিল েেতর আইলে হঠাৎ গুলির শব্দে চমকে উঠে, তাকিয়ে দেখে বিলের ভেতর থেকে এগিয়ে আসছে ঘাতক রূপি হানাদার বাহিনী। ভয়ে সবাই দৌড়ে পালিয়ে যেতে চাইলেও হাসান আলী বললেন, তোমরা যার যার কাজ কর দৌড়ালে বরং গুলি করবে। কথা শেষ হতে না হতেই মুহুর্তেই হানাদার বাহিনী কিশোর সিরাজ আলী ছাড়া সবাইকে পাখির মতো গুলি করে হত্যা করে। সে দিন লাশ হলো সবাই,রক্তে লাল হলো আমন ধানের তে। আস্তে আস্তে সবাই মাটিতে লুটিয়ে পড়ে চির নিদ্রায় শায়িত হয় সোহাগপুর গ্রামের মাটিতে। বিস্ময়ের এখানেই শেষ নয়, ৫টি গুলি লাগার পরও মুমূর্ষ অবস্থায় পরেছিল রহম আলীর ছেলে সিরাজুল ও নাম না জানা অপর একজন। তাদের গুংগানী থামছে না দেখে র্নিদয় হানাদার বাহিনীর একজন ধারালো বেয়নেট আমুল বসিয়ে দিল তাদের মাথার উপর। চিরতরে থেমে গেল তার আর্তনাদ। ভীত শমসের আলী ও ছেলে হযরত আলী মাঠ থেকে দৌড়ে এসে ভয়ে আশ্রয় নিয়েছিল ঘরে। হানাদার বাহিনী তাদেরকে ঘর থেকে আনতে গেলে স্ত্রী লাকজান বেগম হানাদার বাহিনীর পায়ে লুটিয়ে পড়ে স্বামী সন্তানের প্রাণ ভিা চায়। লাকজান বেগমকে পাকবাহিনী পায়ের বুট দিয়ে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়ে শমসের আলীকে ধরে আনে, ভয়ে কাপছিল সারাদেহ! স্ত্রীর সামনেই গুলি করে জাজরা করে দিল শমসের আলীর দেহ। একই ভাবে হত্যা করা হলো তার ছেলেকেও। এভাবে সোহাগপুর গ্রামের সকল পুরুষ মানুষকে হত্যা করা হয়। পরবর্তী থেকে এ গ্রামের নাম হয় ‘বিধবা পাড়া’। এখানে কলাপাতা, ছেড়া শাড়ী আর মশারী দিয়ে কাফন পড়িয়ে ৪/৫ টি করে লাশ এক একটি কবরে দাফন করা হয়েছিল। আবার কোন কোন কবরে ৭/৮টি করে লাশও এক সাথে কবর দেওয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের স্বপরে সরকার যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করে কামারুজ্জামানের ফাঁসি দেয়ায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান বিধবা করফুলি বেওয়া, লাকজান বেওয়াসহ সকলেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল পরবর্তী সংবাদ বৃষ্টিবাধায় চট্টগ্রাম টেস্ট ড্র

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads