ads

বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ

খবর টি পড়েছেন : ১৯১
জনপ্রশাসন মন্ত্রী হলেন সৈয়দ আশরাফ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ashraf_28শ্যামলবাংলা ডেস্ক : দপ্তরবিহীন মন্ত্রী ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। দপ্তরবিহীন হওয়ার সাত দিনের মাথায় প্রশাসনের সবচেয়ে ক্ষমতাবান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হল তাকে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
গত ৭ ই জুলাই একনেক বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলামকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৯ জুলাই অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়। এরপরই ১৫ জুলাই পরিবারের সঙ্গে ঈদ করতে সৈয়দ আশরাফ যুক্তরাজ্য যাওয়ার বিষয়টি সামনে চলে আসে। এছাড়া ১৪ জুলাই মন্ত্রিসভার কলেবর বাড়ানোর শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন না। এরপরই আওয়ামী লীগের বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। প্রধানমন্ত্রী ডেকে সৈয়দ আশরাফের সঙ্গে কথা বলেন। এসব নানা ঘটনার পর প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে পরিচিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হলো তাকে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আখাউড়ায় মাইক্রোর ধাক্কায় অটোরিকশা খাদে পড়ে নিহত ৩ পরবর্তী সংবাদ ঈদ হোক উৎসবমুখর, জাতির ঐক্যের প্রতিক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads