ads

বুধবার , ১৫ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শপথ নিলেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৮৬
শপথ নিলেন পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

New Minister Owthশ্যামলবাংলা ডেস্ক : বর্তমান সরকারের মন্ত্রিসভায় নতুন পাঁচ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে মন্ত্রিসভার কলেবর আরেক দফা বাড়ল। এ যাত্রায় মন্ত্রিসভা থেকে কেউই বাদ পড়েননি। তবে ঈদের পর আরেক দফা রদবদল ঘটতে পারে।
শপথ নেয়া পাঁচ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন নতুন মুখ, বাকি দু’জন প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন। শপথ গ্রহণের পরপরই মন্ত্রীপরিষদ বিভাগ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দফতর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করে। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বিএসসি, আসাদুজ্জামান খাঁন কামাল এবং স্থপতি ইয়াফেস ওসমান। এরমধ্যে নুরুল ইসলাম টেকনোক্র্যাট কোঠায় মন্ত্রী হয়েছেন। এছাড়া নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তারানা হালিম ও লালমনিরহাট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ। নুরুল ইসলামকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াফেস ওসমানকে আগের মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং আসাদুজ্জামান খাঁন কামালকেও আগের মন্ত্রণালয় স্বরাষ্ট্রে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ এবং নুরুজ্জামান আহমদকে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব থেকে বিমুক্ত করা হয়েছে। গত ৯ জুলাই সৈয়দ আশরাফুল ইসলামকে বাদ দেওয়ার পর খন্দকার মোশাররফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও তার আগের দপ্তর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অতিরিক্ত দায়িত্বও পালন করছিলেন।
১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরবার হলে প্রবেশের পর শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইঞা। সংক্ষিপ্ত আয়োজনে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথে তাঁদের পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। অনুষ্ঠানে রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়ের আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তি পেলেন ফখরুল পরবর্তী সংবাদ রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads