ads

সোমবার , ১৩ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই : আটক ৫

খবর টি পড়েছেন : ২০৮
হবিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই : আটক ৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

hobiganj picহবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে চালক কাউসার মিয়াকে (৩২) হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। এ ঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশ ৫ ছিনতাইকারীকে আটক করেছে।
রবিবার দিনগত রাত ২টার পর কোন এক সময় এ ঘটনা ঘটে। সোমবার সকালে হবিগঞ্জ সদর থানা পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ এলাকা থেকে কাউসারের মৃতদেহ উদ্ধার করে।
নিহত কাউসার চুনারুঘাট উপজেলার কালীনগর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।
আটকরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের শের আলীর ছেলে রুবেল মিয়া (২৫), একই উপজেলার মাছুলিয়া গ্রামের শফিক মিয়ার ছেলে বাদল মিয়া (২২), বড় বহুলা গ্রামের নুর আলীর ছেলে শাহ আলম (২০), ধুলিয়াখাল গ্রামের এংরাজ মিয়ার ছেলে কাউসার মিয়া (২২) ও মোহনপুর গ্রামের সিজিল মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- রাতে যাত্রীবেশে ৫ ছিনতাইকারী ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর এলাকা থেকে হবিগঞ্জ আসার কথা বলে অটোরিকশাটি (হবিগঞ্জ-থ-১১-৫৭৫৩) ভাড়া নেন।
পথিমধ্যে নসরতপুর-কামড়াপুর বাইপাস সড়কের পশ্চিম ভাদৈ এলাকায় কাউসারকে হত্যা করে মৃতদেহ রাস্তার পাশে ফেলে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
সকাল ৬টায় ছিনতাইকারীরা অটোরিকশাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুণা গ্রামে বিক্রি করতে যায়।
গোপন সূত্রে খবর পেয়ে উপ-পরিদর্শক (এস আই) জাকিরের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল বরুণা গ্রামে অভিযান চালিয়ে অটোরিকশাসহ ৫ ছিনতাইকারী আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে, স্থানীয় লোকজন সকালে পশ্চিম ভাদৈ এলাকায় কাউসারের হাত-পা বাঁধা মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন হত্যাকান্ড ও ৫ ছিনতাইকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার… পরবর্তী সংবাদ পিটিয়ে শিশু হত্যা: আটক মুহিত রিমান্ডে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads