ads

রবিবার , ১২ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ফ্যাক্টরী মালিকসহ ৮ জনের ৩ দিনের রিমান্ড

খবর টি পড়েছেন : ২৫৫
ময়মনসিংহে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ফ্যাক্টরী মালিকসহ ৮ জনের ৩ দিনের রিমান্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ পৌরসভার কাছে নুরানী জর্দ্দা ফ্যাক্টরীতে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত ফ্যাক্টরী মালিক শামীম তালুকদারসহ ৮ জনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার দুপুরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ১নং আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালতের বিজ্ঞ বিচারক আহসান হাবিব এ রিমান্ড মঞ্জুর করেন।
১০ জুলাই নুরানী জর্দ্দা ফ্যাক্টরীতে জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যু হয়। পরে ফ্যাক্টরী মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েত তালুকদারসহ ৮ জনকে আটক করে পুলিশ। এঘটনায় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই মালিকসহ ৮জনকে আসামী করে একটি হত্যা মামলাটি দায়ের করেন। গতকাল শনিবার তাদের অঅদালতে হাজির করলে আদালত আজ রোববার শুনানীর দিন ধার্য্য করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে নুরানী জর্দ্দা ফ্যাক্টরীর মালিক শামীম তালুকদার ও তার ছেলে হেদায়েত তালুকদারসহ গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিােভ মিছিল করে শতশত নারী-পুরুষ। তারা নির্দোশ শামীম তালুকদারের মুক্তি দাবি করেন। ###
বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলায় তাদের আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ১নং আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালতের বিজ্ঞ বিচারক আহসান হাবিব আগামীকাল রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এজাহারভূক্ত আসামীরা হলেন : নুরানী জর্দ্দা ফ্যাক্টরীর মালিক শামীম তালুকদার, ছেলে হেদায়েত তালুকদার, ফ্যাক্টরীর ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর কবীর, শামসুল হক, আব্দুল হানিফ ও তাদের গাড়ী চালক মো: পারভেজ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান করে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি মাঠে কাজ করছে জানিয়ে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা খাতুন জানান, তদন্ত চলছে। আশাকরি তিন কার্যদিবস অর্থ্যা আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিলেটে শিশু রাজন হত্যার লোমহর্ষক কাহিনী পরবর্তী সংবাদ হবিগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই : আটক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads