ads

রবিবার , ১২ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারী হাসপাতালে প্রবেশ করতে ফি লাগবে

খবর টি পড়েছেন : ১৮৭
সরকারী হাসপাতালে প্রবেশ করতে ফি লাগবে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

DMCশ্যামলবাংলা ডেস্ক : এখন থেকে সরকারী হাসপাতালে প্রবেশ করতে হলে দিতে হবে প্রবেশ ফি; এমনই পরিকল্পনা করছে সরকার। দর্শনার্থী প্রবেশ ও এর শৌচাগার ব্যাবহারের ক্ষেত্রে এ আদায়ের চিন্তা করছে সরকার। প্রাথমিকভাবে ঢাকার বড় সরকারী হাসপাতালগুলোকে এর আওতায় আনা হবে।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, প্রবেশ ফি হিসেবে একশ থেকে দুইশ টাকা পর্যন্ত নির্ধারণ হতে পারে। রোগীর সাথে দুজন এটেনডেন্ট ছাড়া অন্য দর্শনার্থীদের এই ফি দিতে হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং আইন কানুন খতিয়ে দেখার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম আরও বলেন, ঢাকা এবং মফস্বল শহরগুলোতেও যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে রোগীকে দেখতেই হবে, সেটা হতে পারে না। প্রয়োজনে একটা ওয়েটিং রুম করে দেবো, সেখানে এসে খোঁজ নেবে।
তিনি আরও বলেন, এরকম অহেতুক দর্শনার্থীরা আসার কারণে চিকিৎসার পরিবেশও ব্যহত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা ভাঙ্গার রাজনীতি করেন : শেরপুরে মতিয়া চৌধুরী পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মুড়ি তৈরির দুই কারখানাকে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads