ads

শুক্রবার , ১০ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

খবর টি পড়েছেন : ১৯৪
২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Motia-picস্টাফ রিপোর্টার : ‘বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ’ হিসেবে বিশ্ব ব্যাংকের স্বীকৃতি প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, এক সময় বিশ্ব ব্যাংক পদ্মা সেতু নির্মাণে টাকা দেবে না বলেছিল। সেই পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় করছি। আজ সেই বিশ্ব ব্যাংকই আমাদের নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বেই ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে বাংলাদেশ। কৃষিমন্ত্রী ১০ জুলাই শুক্রবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ উপলক্ষে দরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফ চাল, শাড়ী, থ্রিপিস ও খেজুর বিতরণকালে আয়োজিত এক সমাবেশে ওই কথা বলেন।
তিনি বলেন, দেশে ৯৫ ভাগ মানুষ এখন স্যানেটারি ল্যাট্রিন ব্যবহার করছে, যা অনেক দেশেই এখনও সম্ভব হয়ে উঠেনি। শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, মাতৃমৃত্যুর হার কমেছে। পুষ্টির উন্নয়নে কাজ চলছে। বয়স্করাসহ অসহায়-দুঃস্থ্যরা ঈদে কয়েকদিন পেটপুরে খেতে পারছে। আসলে ড্রাইভার ভাল হলে খারাপ রাস্তায়ও গাড়ি ভাল চলে। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন, তাতে বাংলাদেশের অগ্রগতি থামানোর সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ মতায় থাকলে দেশ শান্তিতে থাকে। আর অন্য পার্টি মতায় থাকলে নির্যাতন, লুটপাট হয়। খালেদা জিয়া দেশকে ধ্বংস করেন, আর আমরা সৃষ্টি করি। শেখ হাসিনার রাজনীতি সত্য ও ন্যায়ের রাজনীতি। বিএনপির রাজনীতি ভন্ডামি, মিথ্যা, বানোয়াট। তিনি বলেন, মিথ্যা বলতে শয়তানের চোখ কাঁপে। কিন্তু খালেদা জিয়ার চোখ কাঁপে না।
কৃষিমন্ত্রী এদিন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও তাঁর নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া, নয়াবিল, কলসপাড়, বাঘবেড় ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন। এছাড়া ১ শ’ ১৯ জন স্কুল ছাত্রীকে থ্রিপিস, ২ শ’ ২৮ দরিদ্র মানুষকে শাড়ী ও খেজুর বিতরণ করেন। ওইসময় শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার আবু ওয়ারিশ, উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, ভাইস-চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভাল রাজা হলে দেশ ভাল হয় : শেরপুরে… পরবর্তী সংবাদ খালেদা ভাঙ্গার রাজনীতি করেন : শেরপুরে মতিয়া চৌধুরী

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads