ads

মঙ্গলবার , ৭ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অহেতুক সমালোচনা সহ্য করা হবে না : নাসিম

খবর টি পড়েছেন : ২৫৫
অহেতুক সমালোচনা সহ্য করা হবে না : নাসিম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Nasimশ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘অহেতুক সমালোচনায় মাঠ গরম করলে সহ্য করা হবে না। সমালোচনা আমাদের রাজনৈতিক কালচার হয়ে গেছে। এটা আমরা সহ্য করছি। সহ্য করতে হবে। কিন্তু অহেতুক সমালোচনার নামে মাঠ গরম করা চলবে না। এটা সহ্য করা হবে না।’ তিনি ৭ জুলাই মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এলএমএল) আয়োজিত ‘বিএনপি জামায়াতের অশুভ আঁতাত; গণতান্ত্রিক বিকাশের প্রধান অন্তরায়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপিকে নসিহত করে লাভ নেই। তারা জামায়াতকে ছাড়তে পারবে না। খালেদা জিয়া প্রতিদিন ইফতার মাহফিলে গিবত করে চলেছেন। গিবত করে ইফতার করছেন। এটা কোন ধর্মে আছে? উনি বলছেন, ১৫ হাজার লোক জেলে আছে। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে জিজ্ঞাসা করেছি, এখন জেলের ধারণ ক্ষমতা কত? তিনি বলেছেন ৩৫ হাজার। তারমধ্যে ১৫ হাজারই বিএনপির কীভাবে সম্ভব?
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেজবাহ কামাল, বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান, সাম্যবাদী দলের মহানগর নেতা বাবুল বিশ্বাসসহ ১৪ দলের নেতারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভয়ে ভয়ে পদ্মা পাড়ি দিচ্ছে দক্ষিণবঙ্গের ঘরমুখো যাত্রীরা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads