চীনে জাহাজডুবি : ৬৫ মরদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ২৩৯
চীনে জাহাজডুবি : ৬৫ মরদেহ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

China Shipশ্যামলবাংলা ডেস্ক : খারাপ আবহাওয়ার কারণে মধ্যচীনের ইয়াংজি নদীতে উল্টে যাওয়া জাহাজের নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। জাহাজটির ৪৫৬ জন আরোহীর মধ্যে এ পর্যন্ত ৬৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে জাহাজের ক্যাপ্টেন ও প্রধান প্রকীশলীসহ ১৪ জনকে।
নদীর তলদেশের তীব্র স্রোত ও পানি ঘোলাটে হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। জাহাজটির ভেতরে গিয়েও সমস্যায় পড়ছেন ডুবুরিরা। দুর্ঘটনাস্থলে নদীর তলদেশে ঘণ্টায় সাড়ে ৬ কিলোমিটারের কাছাকছি বেগে স্রোত বইছে। পাশাপাশি বৃষ্টির কারণে নদীর পানি ঘোলাটে হওয়ায় টর্চ লাইটের সাহায্যেও জাহাজের ভেতরের অংশ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন ডুবুরিরা।
স্রোতের কারণে মৃতদেহগুলো ভেসে ভাটিতে চলে যাওয়ার সম্ভাবনায় দুর্ঘটনাস্থলের ২২০ কিলোমিটার ভাটি পর্যন্ত অনুসন্ধান চলছে। উদ্ধারকাজে সুবিধার জন্য ইয়াংজি নদীর উজানে নির্মিত তিনটি ড্যাম থেকে পানির প্রবাহ অর্ধেকের বেশি কমানোর নির্দেশ দিয়েছে সরকার।
জাহাজডুবির ঘটনায় এখনো নিখোঁজ ৩৭৭ জনের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। খুব অল্প সময়ের মধ্যে জাহাজটি ডুবে যাওয়ায় এর ভেতরের কক্ষগুলোয় বাতাস থেকে যেতে পারে বলে মনে করছেন নৌবাহিনীর বিশ্লেষকরা। আর সে কারণে জাহাজের ভেতর থেকে লোকজনকে এখনো জীবিত উদ্ধারের আশা করছেন উদ্ধারকারীরা।
গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে চীনের ইয়াংজি নদীতে খারাপ আবহাওয়ার কারণে উল্টে যায় জাহাজটি। প্রথম দিকে এতে ৪৫৮ জন আরোহী রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হলেও পরে তা ৪৫৬ জন বলে জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা পরবর্তী সংবাদ কিশোরগঞ্জে বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads