ads

বৃহস্পতিবার , ৪ জুন ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে ব্রিজ বিধ্বস্ত হয়ে ২০ গ্রামের যোগাযোগ বন্ধ

News Photo-01. Gopalpur-Tangail. 04 June 2015.এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : গোপালপুরের পাকুটিয়া ঝিনাই নদীর উপর নির্মিত ব্রিজটি আকস্মিকভাবে ভেঙ্গে পড়ায় বন্ধ হয়ে গেছে প্রায় ২০ গ্রামের মানুষের যাতায়াত। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে এলাকাবাসি।
সরেজমিনে আজ বৃহস্পতিবার উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া গ্রামে গেলে জানা যায়, বিগত ২০০৪সালের দিকে ঝিনাই নদীর উপর প্রায় ২৫০ফুট দীর্ঘ ব্রিজটি নিমার্ণ করা হয়। ব্রিজটি দিয়ে পাকুটিয়া, চাতুটিয়া, সীমান্তবাজার, করিয়াটা, ঝাওয়াইল, ভেঙ্গুলা, গোলাবাড়ি, সোনামুই, মোহাইল, বর্ণী, নগদা শিমলা, কেরামজানীসহ প্রায় ২০গ্রামের কয়েক হাজার লোক ও পাকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম মজিবর রহমান উচ্চ বিদ্যালয়, চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত সুব্যবস্থার জন্য ব্রিজটি নিমার্ণ করা হয়ে ছিল।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে আকস্মিক ভাবে উক্ত ব্রিজের ৯টি স্লাবের মধ্যে থেকে মাঝের ৫৪ফুট দীর্ঘ দুটি স্লাব ভেঙ্গে পড়েছে। ফলে হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে। তিনিসহ এলাকাবাসি অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
এসময় গ্রামবাসি ও সাবেক ইউপি সদস্য মো. তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ব্রিজটি নির্মাণের সময় ব্রিজের ওই অংশের দুটি পিলার দেবে গিয়ে ছিল কিন্তু এলাকাবাসি তাৎক্ষনিক অভিযোগ তুললেও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়েই ব্রিজের নিমার্ণ কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads