ads

সোমবার , ১ জুন ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইকগাছায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

পাইকগাছায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপরে হামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩জন আহত হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোরে বসবাসরত সোবহান মীরের ছেলে বাবু মীরের নিজ গ্রাম পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া ফুলতলা বাজার সংলগ্ন পাইকগাছা-কয়রা সড়কের পাশে নিজ সম্পত্তির উপর বিশাল আকারের দুইটি শিরিশ গাছ রয়েছে। গাছ দুটি কর্তনের জন্য বাবু মীর জেলা প্রশাসক বরাবর আবেদন করলে বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন। সে মোতাবেক তদন্ত পূর্বক গাছ দুটি বাবু মীরের সম্পত্তির উপর উল্লেখ করে কর্তনের অনুমোদন দেয় স্থানীয় প্রশাসন বন বিভাগ। সে অনুযায়ী ঘটনার দিন সোমবার সকালে বাবু ও তার লোকজন গাছ কর্তন করতে গেলে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও তার লোকজন বাঁধা দিতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান এস,এম আনিছুর রহমান, সাবেক ইউপি সদস্য হুমায়ন কবির ও তার স্ত্রী রুমা কবির সিদ্দিকা আহত হন। স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরন করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুল ইসলাম জানান বাবু মীর গাছ দুটি নিজের দাবী করে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। সে অনুযায়ী স্থানীয় প্রশাসন ও বন বিভাগ থেকে গাছ কাটার অনুমোদন দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads