ads

শনিবার , ৩০ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এসএসসিতে পাসের হার ৮৭.০৪%

SSCশ্যামলবাংলা ডেস্ক : এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১হাজার ৯শ ১ জন পরীক্ষার্থী। ৩০ মে শনিবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Shamol Bangla Ads

এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মাদ্রাসা বোর্ডে পাস করেছে ৯০.০২ শতাংশ পরীক্ষার্থী। এছাড়া কুমিল্লা বোর্ডে ৮৪.২২ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।  চট্টগ্রামে ৮২.৭৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১১৬ জন। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৮৩.০১ শতাংশ।  রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৯৭ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছে ১৫ হাজার ৮৭৩ জন পরীক্ষার্থী।

বেলা ২টায় ইন্টারনেট ও মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

Shamol Bangla Ads

গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।

এবার এসএসসিতে মোট ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৭ লাখ ৬৩ হাজার ৩৩৯ জন ছাত্র এবং ৭ লাখ ১৫ হাজার ৯২৭ জন ছাত্রী। আটটি বোর্ডের অধীনে এবছর এসএসসিতে ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসিতে (ভোকেশনাল) এক লাখ ১০ হাজার ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সারাদেশের ৩ হাজার ১১৬টি কেন্দ্রের মাধ্যমে ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এ পরীক্ষা দেয়।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ২টা থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন মাধ্যমে তাদের ফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানায় ফল পাওয়া যাবে।

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। মোবাইল ফোনে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/alim/tec)  লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল ২০১৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফল জানানো হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads