ads

মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনাতে বিমান হামলা চালাতে যাচ্ছে। এরইমধ্যে সেখানকার মানুষকে সরে যেতে বলেছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এরপরই সৌদি আরবের তিন স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার পাল্টা নির্দেশনা দিয়েছে হুথি বিদ্রোহীরা।

Shamol Bangla Ads

মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা বলেছে, যদি সৌদি আরব পূর্ব ঘোষণা অনুযায়ী সানায় বিমান হামলা চালায় তাহলে সৌদির দাম্মামের আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং রিয়াদের আরামকোর তেল পরিশোধনাগারে হামলা চালানো হবে। ফলে এ মুহূর্তে সাধারণ মানুষকে এসব স্থাপনা থেকে সরে যাওয়া এবং দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে।

গত কয়েকদিন ধরেই হুথি ও সৌদির মধ্যে সরাসরি সংঘাত চলছে। এরমধ্যে গত শনিবার রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে ভয়াবহ মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। এরপর থেকেই সৌদি হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। এরমধ্যে আজ তারা সানায় ঘোষণা দিয়ে বিমান হামলা চালাতে যাচ্ছে। তবে হুথিরাও পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে।

Shamol Bangla Ads

এরআগে আজও রিয়াদে ড্রোন ছুড়েছে হুথিরা। যেগুলো ভূপাতিত করা হয়েছে বলে সৌদি জোট। তবে এগুলো কোন স্থাপনাকে টার্গেট করার জন্য ছোড়া হয়েছে বা কোথা থেকে ছোড়া হয়েছে সেটি স্পষ্ট করেননি সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। সূত্র: আল মায়েদান

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads