ads

মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
অক্টোবর ১৩, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

‌‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ভূমিকম্প-অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। ওইসময় শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ সহনশীল পরিবার ও সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকে সচেতনতা ও প্রস্তুতি নিশ্চিত করার পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার জামিল আহমেদের নেতৃত্বে এবং লিডার রফিকুল ইসলামের পরিচালনায় ফায়ার সার্ভিসের একদল দক্ষ ফায়ার ফাইটার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া বাস্তবায়ন করেন। মহড়ায় দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা এবং অগ্নিকাণ্ড মোকাবিলার কৌশল প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকেও দুর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads