শ্যামলবাংলা ডেস্ক : জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার পেয়েছেন তিনি। ১৪ সেপ্টেম্বর সোমবার তার সহকারী প্রেস সচিব আসিফ কবীর এ তথ্য জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।
২০০৪ সাল থেকে পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) প্রতিবছর চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে।




