ads

সোমবার , ৩ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেনজীরের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা নেই : পররাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিদেশ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই, তাই তিনি যে কোনো দেশে যেতেই পারেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

হাছান মাহমুদ বলেন, ‘তার (বেনজীর) দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আদালতও দেয়নি, দুদকও না। কারও ওপর যখন দেশত্যাগে নিষেধাজ্ঞা না থাকে, তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন।’

আগামী ৬ জুন দুদকের বেনজীরের হাজিরার বিষয়ে মন্ত্রী বলেন, ৬ জুন তিনি হাজির হচ্ছেন কি হচ্ছেন না সেটা দেখার বিষয়, নাকি তিনি সময় নিচ্ছেন।

Shamol Bangla Ads

মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে- জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে আমার সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কথা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, সময়টাকে বর্ধিত করার জন্য। ৩১ মে (কর্মী পাঠানোর) যে ডেডলাইন ছিল, সেটা যেন বর্ধিত করা হয়, সেজন্য আলোচনা চলছে।

তিনি আরও বলেন, আর এ ক্ষেত্রে কাদের গাফিলতি ছিল, সেটিও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চেষ্টা করছি, যে ডেডলাইন মালয়েশিয়া ইমপোজ করেছে, সেটি যেন আরও কিছুদিন বর্ধিত করা হয়।

জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী মিশন নিয়ে ডয়চে ভেলের সাম্প্রতিক তথ্যচিত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডয়চে ভেলের প্রতিবেদনের সারমর্ম বোঝা বড় মুশকিল। কোনো তথ্য-উপাত্তের ভিত্তিতে সেই প্রতিবেদন তৈরি করা হয়নি। মনে হচ্ছে যে, ইচ্ছাকৃতভাবে প্রতিবেদন করা হয়েছে জাতিসংঘে আমাদের শান্তিরক্ষী বাহিনীর অবদানকে খাটো করার জন্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোরবানির পশুর চামড়ার নতুন মূল্য নির্ধারণ পরবর্তী সংবাদ সরকারি অফিসের নতুন সময় ৯টা-৫টা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads