ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের পল্লীতে নির্মাণাধীন মূর্তি ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৮, ২০১৩ ৩:৪৫ অপরাহ্ণ

Protima_Picস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলায় কালি মন্দিরের দূর্গা মন্ডপের ৩টি নির্মাণাধীন মূর্তি ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। ১৮ সেপ্টেম্বর বুধবার ভোররাতে রৌহা ইউনিয়নের রৌহা মোদকপাড়ায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ৪০ বছর যাবত শেরপুর সদর উপজেলার প্রত্যন্ত ওই গ্রামের কালি মন্দিরে দূর্গা পূজা হয়ে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও দূর্গা পূজাকে সামনে রেখে ইতোমধ্যে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত ওই এলাকার হিন্দু সম্প্রদায়। এরই ফাঁকে বুধবার ভোররাতে কে বা কারা ওই মন্ডপের অশুর, কার্ত্তিক ও স্বরসতী প্রতিমার মাথা ও হাত-পা ভেঙ্গে ফেলে। পরে বুধবার সকাল বেলা বিষয়টি স্থানীয় পূজারিদের নজরে আসলে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বুধবার সকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আইরীন ফারজানা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলামসহ, স্থানীয় জন প্রতিনিধি, সিভিল ও পুলিশ প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওই ঘটনায় শেরপুর সদর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি খোকন চন্দ্র মোদক। অতিরিক্ত পুলিশ সুপার মুহিবুল ইসলাম খান জানিয়েছেন, কে বা কারা এ কাজ করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads