ads

বুধবার , ২০ মে ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানবতাবিরোধী অপরেধে মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড

খবর টি পড়েছেন : ১৯৮
মানবতাবিরোধী অপরেধে মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

traibunal-tশ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন ওরফে চুটুর আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ২০ মে বুধবার ওই রায় ঘোষণা করেন। অন্য দুই বিচারক হলেন- বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলাম।
মাহিদুর ও আফসারের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে ১নং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
২নং অভিযোগে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মতামতের ভিত্তিতে তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ৩নং অভিযোগে ইতোপূর্বে অন্য একটি আইনে তাদের বিচার হওয়ার কারণে এ অভিযোগে তাদের কোনো সাজা হয়নি। এর আগে চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান বুধবার বেলা ১১টা ২০ মিনিটে ১৩৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পাঠ শুরু করেন। গত ২২ এপ্রিল এ দুই আসামির বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ অবস্থায় সিএভিতে রেখে দেন।
গত ১১ ডিসেম্বর এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হয়।
গত ২৪ নভেম্বর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় আদালত।
মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে গত ১৬ নভেম্বর অানুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন।
মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা পরবর্তী সংবাদ পূর্ণশক্তির দলই পাঠাচ্ছে ভারত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads