ads

মঙ্গলবার , ১৯ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই বছরেও খোঁজ মেলেনি সমুদ্র পথে মালয়েশিয়াগামী কলারোয়ার ১৬ যুবকের

missing pic-1আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কেটে গেছে দুই বছর। তার পরও কোন খোঁজ মেলেনি সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়া নিখোঁজ সাতক্ষীরার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের ১৬ যুবকের। সম্প্রতি থাইল্যান্ডে গণ কবরের খবর পাওয়ার পর ওই পরিবারগুলিতে চলছে শোকের মাতম। সন্তানহারা মা-বাবার বুক চাপড়ানো আর্তনাদে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
দুই বছর আগে উন্নত জীবিকার সন্ধ্যানে দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে মালয়েশিয়া যায় বসন্তপুর গ্রামের সাহেদ আলী, সাইফুল, আরিফ সহ ১৬ জন তরুন। উঠতি বয়সী এসব তরুনেরা কেউ কলেজ পড়–যা, কেউ আবার মা-বাবার একমাত্র সন্তান। অভিভাবকদের দেয়া তথ্যানুযায়ী, উপজেলার কাজীরহাট গ্রামের রউফ ও শুভঙ্করকাটি গ্রামের আজিজ মালযেশিয়ায় ভাল চাকরীর প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে তাদেরকে সমুদ্রপথে মালেশিয়া পাঠানোর ব্যবস্থা করে। দুই’বছর আগে তারা দালালের হাত ধরে বাড়ী থেকে বের হয়। তবে ট্রলারে উঠার পর থেকে আজো পর্যন্ত পরিবারের কারোর সাথে আর কোন যোগাযোগ হয়নি তাদের। অভিভাবকরা জানেন না তাদের প্রিয় সন্তানটি বেঁচে আছে, নাকি মারা গেছে। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবর আবিস্কৃত হওয়ার পর থেকে অভিভাবকদের হতাশা বেড়েছে, বেড়েছে সন্তান হারানোর বুকফাটা আর্তনাদ। নিখোঁজ আজমল মোড়লের বাবা সিরাজুল ইসলাম জানান, নিজের পৈতৃক জমি বিক্রির তিন লাখ টাকা ব্যয়ে একমাত্র ছেলেকে মালয়েশিয়ায় পাঠিয়ে নিঃস্ব হয়েছেন। এতে তার কষ্ট না থাকলেও ছেলের খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা এখন শয্যাশায়ী।
কলেজ পড়–য়া একমাত্র ছেলে আরিফ হোসেনের খোঁজ না পেয়ে দিন রাত বুক চাপড়াচ্ছেন মা সালেহ খাতুন মেরী। নিখোঁজ সুমনের বাবা আরশাদ আলী জানান, তার পরিবার থেকে ছেলে, ছোট ভাই, ভাইপো সহ নিখোঁজ হয়েছে চারজন। দালালদের সাথে যোগাযোগ করা হলে তারা বেঁচে আছে বলে মুক্তিপণ দাবী করলে তা দেওয়ার পরও খোঁজ মিলছে না তাদের। এমনকি ছেলেদের খুজে দেওয়ার নাম করে পুলিশ এসেও কয়েকবার মোটা অংকের টাকা নিয়েছে। দালালদের শাস্তি দাবী করেছেন এক বাবা। একমাত্র ছেলেকে বুকে ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন একযুগ আগে স্বামী হারানো নিখোঁজ সাইফুলের মা নাসিমা খাতুন। খেয়ে- না খেয়ে এখন খুবই কষ্টে দিন কাটাচ্ছেন তিনি।
নিখোঁজ সাহেদ আলীর ভাই জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করলে দালালদের আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। জয়নগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ আহমেদ জানান, মায়ানমার, মালেশিয়া ও থাইল্যান্ডের বিভিন্ন কারাগারে খোঁজ খবর নেওয়া হলেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও কোন উদ্যোদের সুদত্তর পাননি।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads