ads

সোমবার , ১৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে হত্যা মামলায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড; অপরজনের যাবজ্জীবন

mymensingh picময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় চাঞ্চল্যকর আব্দুল হাকিম হত্যা মামলায় এক ভাইয়ের মৃত্যুদণ্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত।
স্যা-প্রমান শেষে ১৮ মে সোমবার বিকেলে ময়মনসিংহের ৪র্থ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: জহিরুল কবীর ওই রায় ঘোষণা করেন। পরে সাজাপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, ফুলবাড়ীয়া উপজেলার রামনগর ইউনিয়নের চাইটারপাড় গ্রামের কৃষক আব্দুল হাকিমের (৬০) সাথে এক কাঠা জমি নিয়ে একই গ্রামের আইয়ুব আলী বেপারীর পুত্র আজিজুল হক ও দুলাল মিয়ার বিরোধ ছিল। ২০০৫ সালে ১৪ মে ওই জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাঁরালো অস্ত্র দিয়ে আব্দুল হাকিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সহোদর ভাই আজিজুল ও দুলাল। এঘটনায় নিহতের ছোট ভাই জালাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন যাবত জামিনে মুক্ত ছিলেন।
এদিকে দীর্ঘ ১০ বছর পর মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads