ads

মঙ্গলবার , ৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা

খবর টি পড়েছেন : ৩১৫
ইলিয়াসের বিরুদ্ধে সুবাহ’র মামলা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

বিয়ের এক মাস না পেরুতেই গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তারই স্ত্রী অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকালে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌতুক চেয়ে মারধরের অভিযোগ সোমবার (৩ জানুয়ারি) দিনগত রাতে গায়ক ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নায়িকা সুবাহ, মামলা নং-০১। মামলাটির তদন্ত কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Shamol Bangla Ads

গত ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াস ও সুবাহ। বিয়ের এক মাস না পেরুতেই তাদের সংসারে অশান্তি শুরু হয়। দুজনেই একে অপরকে দোষারোপ করছেন। সুবাহ লাইভে বলেন, ইলিয়াস আমাকে নিয়ে একের পর এক মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছে। এমনকি আমার মাকে নিয়েও সে অনেক বাজে কথা বলেছে। আমি আর নিতে পারছি না এসব, তাই লাইভে এসেছি। মিথ্যা বলার একটা সীমা থাকে, আমি সব প্রমাণ নিয়েই হাজির হয়েছি। মামলা করেছি, তবে করতে চাইনি। আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন। আমি অসুস্থ তাই বেশি একটা কথা বলতে পারছি না।

এদিকে সুবাহকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্ত্রী কারিন নাজের সঙ্গে সংসার করতে চান গায়ক ইলিয়াস। এমনকি সুবাহর বিরুদ্ধে ফাঁসিয়ে বিয়ে করার অভিযোগে থানায় জিডি করেছেন তিনি। এ প্রসঙ্গে ইলিয়াস এর আগে বলেন, ‘আমি কেন, দুনিয়ার কেউ ওর (সুবাহ) সঙ্গে সংসার করতে পারবে না। ওর সাথে বিয়ে না হওয়াতে নাসির অনেক ভাগ্যবান। অল্প কয়েকদিনে যা দেখলাম, তা বলার বাহিরে। আমার নামে যাতে বদনাম করতে না পারে, সেই জন্য বিয়ে করেছি। কেউ যাতে কোনো ধরনের বদনাম না দিতে পারে। আমি সুবাহকে ডির্ভোস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি কারিনের সঙ্গেই থাকতে চাই।’

Shamol Bangla Ads

ইলিয়াস আরও বলেন, ‘সুবাহ আমার খুব ভালো বন্ধু ছিল। ও (সুবাহ) ভালো করেই জানত, আমার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে দূরত্ব চলছিল। এই সুযোগটা কাজে লাগিয়েছে। যেটা আমি বুঝতে পারিনি। বিয়ে না করলে আমার মানসম্মান, ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকিও দিয়েছে। সুবাহ বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে আমাকে ব্ল্যাকমেইল করছিল। মানসম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ ছিলাম। কয়েকদিন ধরে একের পর এক আপত্তিকর ঘটনা ঘটছে, যা আমার জন্য বিব্রতকর। পরে ভেবে দেখলাম, সত্যটা সবার জানা উচিত। আর তাই মুখ খুলতে বাধ্য হলাম।’
এই গায়কের ভাষ্য, ‘সুবাহর সঙ্গে আমার আড়াই বছরের পরিচয়। তবে বেশি কাছাকাছি আসা হয় আড়াই মাস হবে। বন্ধু হিসেবে কথা বলার জন্য যোগাযোগ করেছিলাম। তবে বুঝতে পারিনি আমার সরলতার সুযোগ নিয়ে ফাঁসাবে। বিয়ে তো আমি করতে চাইনি। জোর করে ব্ল্যাকমেইল করে বিভিন্ন হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে। আমি বিয়েতে রাজি ছিলাম না।’

দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ডিভোর্স প্রসঙ্গে ইলিয়াস জানান, ‘আমাদের ডির্ভোস হয়নি। ডির্ভোস দেওয়ার জন্য আমাকে চাপ প্রয়োগ করে সুবাহ, কারিন আমার স্ত্রী৷ মাঝে কারিনের সঙ্গে কয়েক মাস আমার যোগাযোগ ছিল না। আর সেই সুযোগটা সুবাহ নিয়েছে। বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করেছে, পরে আমি কাগজ পাঠিয়েছি। তবে কারিনকে সাইন করতে মানা করি। কারিনের সঙ্গে ডির্ভোস হওয়ার এক বছর পর বিয়ের কথা জানাবে বলেছিল সুবাহ। কিন্তু বিয়ের দশ দিনের মাথায় ছবি প্রকাশ করে৷ আমার আড়ালে ছবি তুলেছে। আমার ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও দিয়ে সুবাহ আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করেছে। বিয়ে না করলে এগুলো নেটে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। সেই ভয় থেকে বিয়ে করতে বাধ্য হয়েছি।’

তবে এক ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে সুবাহ বলেন, ‘এখন আমি বুঝতে পারছি ইলিয়াস আমাকে ৩টি কারণে বিয়ে করেছে। এর মধ্যে প্রথমত- সে অনেক দিন গানের সাথে নেই, তার রোজগার বন্ধ, যে কারণে আর্থিক শংকটে ভুগছে সে। এমন পরিস্থিতিতে আমার কাছ থেকে আর্থিক সাপোর্ট নিতেই সে আমাকে বিয়ে করেছে। দ্বিতীয়ত- ইলিয়াস টার্গেট নিয়েছে ২০২৩ সালে আওয়ামী লীগের দলীয় নমিনেশন নিয়ে এমপি ইলেকশন করবে। যে কারণে তার আর্থিক সাপোর্ট দরকার। সে মনে করেছিল নায়ক সাকিব খানের মতো প্রতি ‍সিনেমার পারিশ্রমিক বাবদ পরিচালকরা আমাকে ৪০-৫০ লাখ টাকা দেন। সেই টাকার ভাগ বসাতেই ইলিয়াস আমাকে বিয়ে করেছে। আসলে আমার এতো টাকা নেই। তৃতীয়ত, ইলিয়াস আমাকে ভোগ করতে বিয়ে করেছে, সে নারী লোভী। এর আগেও অনেক মেয়ের সঙ্গ নিয়ে তাদের জীবন নষ্ট করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শাবনূরের ছেলেও করোনা পজিটিভ পরবর্তী সংবাদ তবে কি প্রভার সঙ্গে প্রেম করছেন ইমরান?