জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহের আলোকদিয়া-মামাভাগিনা গ্রামে বিদ্যুতের নতুন সংযোগ উদ্ধোধন করা হয়। পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ইউপি চেয়ারম্যান শফিউল আলম শাহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহমান চাঁন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল করিম মেম্বার, পল্লীবিদ্যুৎ সমিতির জিএম রেজাউল্লাহ খান, নবাগত জিএম পানা উল্লাহ, পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি পারভীন বেগম, প্রবীণ আ’লীগ নেতা আলহাজ রুস্তম আলী ঠিকাদার, উপজেলা আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুজা, সহসভাপতি আবুল মনসুর খান দুলাল, সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা ওয়াহাব, ইউনিয়ন আ’লীগ সভাপতি শরাফত আলী, সম্পাদক জহুরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। ৬৪লাখ টাকা ব্যয়ে দু’গ্রামের ১৫১পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।




