ads

মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল’র নির্বাহী প্রকৌশলীর ছেলে নিহত : আহত এক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৫, ২০১৩ ৮:১০ অপরাহ্ণ

dadeচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার-জীবননগর সড়কে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফয়সাল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সে চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রোকৌশল’র নির্বাহী প্রকৌশলী ওমর আলীর ছেলে। আহত হয়েছেন ফয়সালের বন্ধু চুয়াডাঙ্গা সিনামাহল পাড়ার আবেদ আলীর ছেলে জনি (৩৫)। মঙ্গলবার বেলা দেড় দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা বাসষ্টন্ডে এ দূর্ঘটনা ঘটে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, ফয়সাল ও জনি মোটরসাইকেলে করে দর্শনা থেকে চুয়াডাঙ্গার দিকে যাবার পথে দামুহুদা বাসষ্ট্রান্ডের নিকট পৌছালে অপর দিক থেকে আসান একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। আহত ফয়সালের বন্ধু জনিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
অন্যদিকে ফয়সালের সাথে থাকা তার বন্ধু জনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ রানা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!