ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘কম্বাইন হারভেস্টার’ যন্ত্রের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১৬, ২০১৫ ১১:১০ পূর্বাহ্ণ

Sherpur Pic-1স্টাফ রিপোর্টার : ফসলের মৌসুমে এখন শ্রমিক সংকট প্রকট। শ্রমিকের উচ্চ মুল্য ও সংকট বিবেচনায় খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি খামার যান্ত্রিকীকরনের লক্ষ্যে সরকার কৃষিতে নতুন নতুন প্রযুক্তি প্রবর্তনের চেষ্টা করছে। শেরপুরে ‘কম্বাইন হারভেস্টার’ নামে একসাথে ধান কাটা-মাড়াই-ঝারাই করা যায় এমন এক যন্ত্রের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

১৪ মে বৃহস্পতিবার শেরপুর সদর উপজেলার জঙ্গলদী গ্রামে বোরো আবাদে ‘কম্বাইন হারভেস্টার’ যন্ত্রের এ প্রদর্শনীতে এলাকার শত শত কৃষাণ-কৃষানী উপস্থিত থেকে যন্ত্রটির ধান কাটা-মাড়াই-ঝারাই স্বচক্ষে প্রত্যক্ষ করেন। এসময় কৃষাণ-কৃষানী ও কৃষি কর্মকর্তরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কৃষি ক্ষেত্রে যন্ত্রটি নতুন সম্ভাবনার সৃষ্টি করবে।

প্রদর্শনী মাঠ দিবসে খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইউপি মেম্বার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, স্থানীয় কৃষক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। প্রদর্শনী মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads