ads

রবিবার , ২০ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির

খবর টি পড়েছেন : ২১৪
দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করার নির্দেশ রাষ্ট্রপতির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমকে আরো গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। দুর্নীতি করে কেউ যাতে পার না পায় তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতেও নির্দেশ দেন তিনি।

Shamol Bangla Ads

রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০২১ পেশ করতে গেলে তিনি এ পরামর্শ দেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপ্রধান তদন্ত ও অনুসন্ধান প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করারও নির্দেশ দেন।

Shamol Bangla Ads

দুর্নীতি উন্নয়ন ও অগ্রগতির প্রধান অন্তরায় উল্লেখ করে রাষ্ট্রপতি দুর্নীতি দমনে প্রতিকারের চেয়ে প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান এবং জহুরুল হক ও সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত ওয়াহিদুল ইসলাম খান এবং নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খন্দকার এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ হজের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত আসবে পরবর্তী সংবাদ সর্বাধুনিক প্রযুক্তির ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads