ads

রবিবার , ২৫ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুষ্ঠু নির্বাচন হলে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ১৬০
সুষ্ঠু নির্বাচন হলে ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত : মির্জা ফখরুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী নির্বাচনে শেষ পর্যন্ত থাকতে পারলে বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ২৫ নভেম্বর রবিবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে ঐক্যফ্রন্টের নেতাদের সাথে বৈঠক শেষে ওই কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি কোনো বিঘ্ন না ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করে, তবে জাতীয় ঐক্যফ্রন্টের বিজয় নিশ্চিত।
জানা গেছে, ওই বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে সব প্রার্থীকে সমান চোখে দেখতে হবে :… পরবর্তী সংবাদ নৌকার টিকিট পেলেন মাশরাফি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads