ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রোজার আগেই সৌদি যাবে ২০ হাজার নারী কর্মী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
মে ১৬, ২০১৫ ১২:৪০ পূর্বাহ্ণ

ববশ্যামলবাংলা ডেস্ক : আসন্ন রমজান মাসের আগেই বাংলাদেশ থেকে ২০ হাজার নারী কর্মী সৌদি আরব পাঠানো হবে। বৃহস্পতিবার বিকেলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
এর আগে এ সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রণালয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক করে সৌদি আরবের একটি প্রতিনিধি দল। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানান, আসন্ন রমজানের আগেই সৌদি আরবে ২০ হাজার নারী কর্মী পাঠানো হবে। তিনি জানান, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরবের সঙ্গে চুক্তি হয়। কিন্তু তারপরও বাংলাদেশি কর্মীরা দেশটিতে যেতে পারেননি। এ নিয়ে খোলামেলা আলোচনা করতেই আজকের এ বৈঠক।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, ‘সৌদি প্রতিনিধি দল জানিয়েছে- ঈদের আগে তাদের ৫০ হাজার নারী কর্মীর চাহিদা রয়েছে। রমজানের আগে ২০ হাজার নারী কর্মী পাঠাবে বাংলাদেশ।’
তিনি জানান, ১০০ রিক্রুটিং এজেন্সিকে নারী কর্মী পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রত্যেক এজেন্সি সর্বোচ্চ ২০০ জন কর্মী পাঠাতে পারবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads