ads

শনিবার , ১৬ মে ২০১৫ | ১৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে কিশোরীকে ধর্ষণের পর হত্যা

jamalpur-pic-2জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে রাবিয়া খাতুন অনিকা (১৪) নামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ১৬ মে শনিবার বিকেল ৫টার দিকে অনিকার হাত বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবিয়া খাতুন অনিকা জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর গ্রামের আব্দুল লতিফের মেয়ে। সে পাশ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাদারচর গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করত। সে মাদারচর এজিআই দাখিল মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে দেওয়ানগঞ্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদেক হোসেন জানান, উপজেলার মাদারচর গ্রামের আহম্মদ আলীর ছেলে আব্দুল আজিজের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল অনিকার। শুক্রবার রাতে অনিকাকে মোবাইল ফোনের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর তীরে ডেকে নেয় আজিজ। ওই সময় আজিজসহ তার সহযোগীরা তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ব্রহ্মপুত্র নদে ফেলে দেয়।
এদিকে, অনিকাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। দুপুরে অনিকার লাশ নদীতে ভেসে উঠলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে পরিবারসহ আব্দুল আজিজ পলাতক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads