ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের অর্জনে হিরণ্ময় পালক মেট্রোরেল: ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩৩৭
দেশের অর্জনে হিরণ্ময় পালক মেট্রোরেল: ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘শেখ হাসিনার অর্জন গণপরিবহনে মেট্রোরেল সংযোজন’, ‘শেখ হাসিনার অবদান মেট্রোরেল দৃশ্যমান’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে অনুষ্ঠিত সুধী সমাবেশে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

সভাপতির বক্তব্যে কাদের বলেন, ‘সংকটে শেখ হাসিনার পাশে সাহসী সহযোদ্ধার নাম শেখ রেহানা। তিনি সাদাসিধে জীবন যাপন করেন। লন্ডনে চাকরি করেন, বাসে যাতায়াত করেন।’

কাদের বলেন, ‘আজ বাংলাদেশের জনগণের জন্য আনন্দের দিন। রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নপূরণের দিন। শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের মানুষ অর্জন করেছে একের পর এক স্বাধীনতার সুবর্ণ অর্জন। দেশের অর্জনে যুক্ত হয়েছে হিরণ্ময় পালক।’
কাদের বলেন, ‘মানুষ বলে, শেখের বেটি দেখিয়ে দিয়েছে নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে, বিশ্বব্যাংকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়। কোনো অপবাদ মাথা পেতে নেব না।’

Shamol Bangla Ads

বিএনপি আগুনসন্ত্রাস করলে সেটা কঠোর হাতে দমন করতে আওয়ামী লীগ প্রস্তুত বলেও জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মেট্রোরেলের টিকিট কাটবেন যেভাবে পরবর্তী সংবাদ সেরা করদাতাদের এনবিআরের সম্মাননা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads