ads

মঙ্গলবার , ১২ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বজ্রপাতে নিহত ১, আহত ১

bojropat_8স্টাফ রিপোর্টার : শেরপুরে বজ্রপাতে উম্রালী বেগম (৬৫) এক মহিলা নিহত ও অপর এক ব্যক্তি আহত হয়েছে। ১২ মে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা ও বলাইরচর ইউনিয়নের চরজঙ্গলদী গ্রামে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ছনকান্দা ডা. এমটি হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা গ্রামের মৃত জহুর আলীর স্ত্রী উম্রালী বেগম বিকেল পৌণে ৪টার মিনিটের সময় বাড়ীর পাশে একটি গাছ তলায় বসা অবস্থায় ঝড়বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। উম্রালী বেগম ২ ছেলে ও ১ মেয়ের জননী। অপরদিকে একই দিন চরজঙ্গলদী গ্রামে জিন্নত আলীর ছেলে আব্দুছ ছামাদ নামে এক ব্যক্তি আহত হয়।
শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান. বজ্রপাতে নিহতের পরিবারকে ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যথাসাধ্য অনুদানের ব্যবস্থা করা হবে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads