ads

মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দরিদ্র-অসহায় শীতার্তদের মাঝে খেলাঘরের কম্বল বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ১২, ২০১৬ ৬:৪০ অপরাহ্ণ

Kombol Bitoron-2স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে গঠিত ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসর শেরপুরের দরিদ্র-অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে। ১২ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের নিউমার্কেট পাতাবাহার আসর প্রাঙ্গনে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন শেরপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় খেলাঘর জেলা কমিটির সভাপতি এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সাধারন সম্পাদক নন্দ সাহা, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া, সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মমিন, এডভোকেট শক্তিপদ পাল, মলয় চাকীসহ সংগঠকরা উপস্থিত ছিলেন। এদিন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে প্রাপ্ত ৫০ টি কম্বল বিতরন করা হয়।

Need Ads