শেরপুরে দৈনিক ভোরের পাতার এক দশক পূর্তি উদযাপন

খবর টি পড়েছেন : ৩৬১
শেরপুরে দৈনিক ভোরের পাতার এক দশক পূর্তি উদযাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Sherpur Press Club Presidentস্টাফ রিপোর্টার : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেরপুরে দৈনিক ভোরের পাতার এক দশক পূর্তি ও একাদশ বর্ষে পদার্পণ অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে ১০ মে রবিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক ভোরের পাতার সমৃদ্ধি ও প্রসার কামনা করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসকাবের সভাপতি রফিকুল ইসলাম আধার।
বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, কবি সাহিত্যিক ও কলামিষ্ট তালাত মাহমুদ ও শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রফিক মজিদ।
দৈনিক ভোরের পাতার শেরপুর জেলা প্রতিনিধি এম. সুরুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠ ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, দৈনিক সংবাদের ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শরীফুর রহমান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সুজন সেন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মহিউদ্দীন সোহেল, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কাউখালীতে মা দিবসে ১৫ মাকে সংবর্ধনা পরবর্তী সংবাদ শেরপুর হাইটেক পার্ক করার ঘোষণা দিলেন শিক্ষা সচিব

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads