ads

শুক্রবার , ৮ মে ২০১৫ | ১৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশী বংশোদ্ভূত তিন কন্যা

rushanara-tulip-rupa_2শ্যামলবাংলা ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত আলোচিত তিন কন্যা। তারা হলেন- রূপা আশা হক, টিউলিপ রেজওয়ানা সিদ্দিকী ও রুশনারা আলী।
লেবার পার্টি থেকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন- রুশনারা আলী। ৩২ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয় পান রুশনারা, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন আট হাজার ৭০ ভোট। বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকা থেকে নির্বাচন করেন তিনি।
এর আগে ২০১০ সালে বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে এমপি নির্বাচিত হন রাশনারা আলী। তবে কোয়ালিশন সরকার ইরাকের আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করে ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর সংসদ থেকে পদত্যাগ করেন। অবশ্য ২০১৫ সালের সাধারণ নির্বাচনের জন্য বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের জন্য তাঁকেই মনোনয়ন দেয় লেবার পার্টি।
১৯৭৫ মালের ১৪ মার্চ বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন রুশনারা আলী। মাত্র সাত বছর বয়সে পরিবারের সাথে লন্ডনে অভিবাসিত হন তিনি।
এদিকে মাত্র ২৭৪ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশী আরেক বংশোদ্ভূত রূপা আশা হক। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে এমপি পদে নির্বাচিত হলেন। লেবার পার্টির প্রার্থী রূপা পেয়েছেন ২২ হাজার দুই ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭২৮ ভোট।
কিংস্টন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক রূপা হক ইংরেজি লেখক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। তিনি ইলিংয়ের লন্ডন বরোর ডেপুটি মেয়র পদে দায়িত্ব পালন করেন। রূপা হকের আদি বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়।
এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার পার্টি থেকে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ৩২ বছর বয়সী টিউলিপ ভোট পেয়েছেন ২৩ হাজার ৯৭৭টি (৪৪ শতাংশ), আর কনজারভেটিভ দলের প্রার্থী সাইমন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯টি (৪২ শতাংশ) ভোট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। তিনি রিজেন্ট পার্কের সাবেক কাউন্সিলর।
২০১০ সালে ক্যামডেন কাউন্সিলের প্রথম বাঙালি নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে তিনি এই এলাকার কিংস কলেজ লন্ডন থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।
ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে ছিল হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন। এ আসনে লেবার দলের অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন ১৯৯২ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ২৩ বছর এমপির দায়িত্ব পালন করেন। ২০১০ সালের নির্বাচনে মাত্র ৪২ ভোটের ব্যবধানে জিতেছিলেন তিনি। ৭৮ বছর বয়সী গ্লেন্ডা জ্যাকসন অবসরের ঘোষণা দেওয়ার পর এই আসনে টিউলিপকে লেবার পার্টি থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads