শ্রীবরদীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড

খবর টি পড়েছেন : ২৩৭
শ্রীবরদীতে ৩ মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Vrammoman_Adalot_শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শকের নেতৃত্বে একটি রেইডিং দল ক্রেতা সেজে ৬ মে বুধবার সকালে শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

Shamol Bangla Ads

পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে শ্রীবরদী উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে তাদের বিচার করা হয়। আদালতের বিচারক শ্রীবরদীর ইউএনও হাবিবা শারমিন শুনানী শেষে বসত ঘরে গাঁজা রেখে বিক্রির দায়ে উত্তর কোরিয়া গ্রামের হারুন-অর রশিদ (৫০) ও হুরমুজ আলীকে (৫৫) ৬ মাসের এবং লঙ্গর পাড়া গ্রামের ইদ্রিস আলীকে (৪৮) ১০ মাসের কারাদন্ডের রায় ঘোষনা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীবরদীর ইউএনও হাবিবা শারমিন বলেন, তিন ব্যবসায়ী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাজা ঘোষনা শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শপথ নিলেন নবনির্বাচিত তিন সিটি মেয়র পরবর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজে দু’দল ছাত্রের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads