ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী’র ১০৫ তম জন্মবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৯১
শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী’র ১০৫ তম জন্মবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Picস্টাফ রিপোর্টার : ‘বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। তাঁর মতো অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। তিনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি আন্দামান নির্বাসন দন্ড খেটেছেন। রবি নিয়োগী আজ আমাদের মাঝে নেই, তবে যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন তার কর্ম ও আদর্শের মধ্য দিয়ে।’ শেরপুরে অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা, বিপ্লবী রবি নিয়োগী‘র ১০৫ তম জন্মবার্ষিকী উপলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

২৯ এপ্রিল বুধবার রাতে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাক পরিচালনা পর্ষদের আয়োজনে শহরের পৌর নিউমার্কেট সভাকে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্য ড. এ.কে.এম রিয়াজুল হাসান সম্রাট। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন শিাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, অধ্যাপক শিব শংকর কারুয়া, মানবাধিকার কমিশনের সভাপতি এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, উদীচী সভাপতি তপন সারোয়ার, কবি রণজিত নিয়োগী, সাংবাদিক আব্দুর রহিম বাদল, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে বিপ্লবী রবি নিয়োগী‘র ১০৫ তম জন্মবার্ষিকী উপলে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পরে উদীচী শেরপুর জেলা সংসদের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগীর ১০৫ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুর রশিদকে উৎসর্গ করা হয়। বিপ্লবী রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের জগৎপুর গণহত্যা দিবস আজ : ৪৪ বছরেও… পরবর্তী সংবাদ সাতক্ষীরায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৬১

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads