স্টাফ রিপোর্টার : আজ ৩০ এপ্রিল; শেরপুরের জগৎপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জগৎপুর গ্রামে পাকবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে ৩৫ জন নিরীহ গ্রামবাসীকে। আহত হয় অর্ধশতাধিক মানুষ। জ্বালিয়ে দেওয়া হয় জগৎপুর গ্রাম। এতে ২শ’রও বেশী বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল। স্ব^াধীনতার ৪৪ বছর পার হলেও এই গ্রামে শহীদদের উদ্দেশ্যে নির্মিত হয়নি কোন স্মৃতিফলক। অযতœ আর অবহেলায় পড়ে আছে শহীদদের গণকবর।

শেরপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে ঝিনাইগাতী উপজেলার জগৎপুর গ্রামের অবস্থান। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনী আর দেশীয় দোসররা ওই গ্রামটিকে ৩ দিক থেকে ঘিরে ফেললে গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে পাশের রঙ্গবিলে। সেদিনের বর্বোরোচিত হামলায় ৩৫ জনের প্রাণ গেলেও ভয়াল স্মৃতি বুকে নিয়ে আজও বেঁচে আছেন অনেকেই।
সেদিনের সেই ভয়াল স্মৃতিচারণ করে বেঁচে থাকা কয়েকজন গ্রামবাসী জানান, সেদিন ছিল বাংলা ১৬ বৈশাখ, ৩০ এপ্রিল শুক্রবার। সকাল ৮টার দিকে জগৎপুরের সামনের শংকরঘোষ গ্রাম থেকে স্থানীয় রাজাকার মজিবর, বেলায়েত, নজর ও কালামের সহযোগিতায় পাকবাহিনী জগৎপুরের ৩ দিক থেকে ঘিরে ফেলে। পাক বাহিনীর ৩টি দল গ্রামের ৩ দিকে গিয়ে অবস্থান নিয়ে নির্বিচারে গুলি করতে থাকে। ওইসময় গ্রামবাসী কোন কিছু না বুঝেই জীবন বাঁচাতে গ্রামের পেছনের দিকের রঙ্গবিলের দিকে দৌড়ে পালাতে থাকে। কিন্তু বিলের মাঝখানে পানি থাকায় কেউ সাঁতরিয়ে আবার কেউ বিলের দুই পাড় ঘেষে পালাতে যায়। এসময় শুকনো জায়গা দিয়ে পালাতে গিয়ে পাক সেনাদের গুলিতে শহীদ হন ৩৫ গ্রামবাসী। শুধু গুলি করে গ্রামবাসীকে হত্যা করেই ান্ত হয়নি পাক সেনারা। তারা শূন্য গ্রামের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। ঘটনার প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর পাক সেনারা চলে গেলে কিছু কিছু গ্রামবাসী ফিরে এসে দেখে তাদের বাড়ি-ঘরের স্থলে পোড়া গন্ধ ও ছাঁই ছাড়া আর কিছুই নেই। ওই অবস্থা দেখে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যায়। আবার অনেকেই নাড়ীর টানে পড়ে থাকে গ্রামেই। এদিকে হিন্দু-মুসলিম অনেকেই তাদের আত্মীয়দের লাশ গ্রামের একটি জঙ্গলের কাছে গণকবর দেয়। ওই গণকবরের পাশেই বর্তমানে হিন্দুদের শ্মশান ঘাট রয়েছে। কিন্তু ওই গণকবরের স্থানটি আজও স্মৃতিফলক না করার জন্য ােভ রয়েছে গ্রামবাসীর।
গ্রামের কৃষক আব্দুস সামাদের ছোট ভাই আলফাজ ছিলেন মুৃক্তিযোদ্ধা। তিনি পার্শ্ববর্তী একটি ব্রীজ ভাঙ্গার জন্য গ্রামের কাছাকাছি আসলে তার মায়ের অসুস্থতার খবর শুনে গ্রামে ছুটে আসে। ওইসময় তার সাথে ছিল আরও এক মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীনের মাস খানেক আগে স্থানীয় রাজাকাররা তার ভাই ও ওই মুক্তিযোদ্ধাকে ডেকে নিয়ে গেলেও আজও তাদের কোন খবর পাওয়া যায়নি। এ নিয়ে আব্দুস সামাদ উল্লেখিত রাজাকারদের আসামী করে ২০০৯ সালে মামলা করলেও আজও সে মামলার কোন অগ্রগতি না পাওয়ায় হতাশ মুক্তিযোদ্ধা আলফাজের ভাই আব্দুস সামাদ।
জগৎপুর গ্রামবাসীদের দাবি, দেশের বিভিন্ন স্থানের রাজাকারদের বিচার হলেও তাদের গ্রামের রাজাকারদের কোন বিচার হচ্ছে না। এছাড়া ওই গ্রামের শহীদদের নামে নাম ফলক ও গণকবরের স্মৃতিচিহৃ করারও দাবি জানান তারা।



















