ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌ চাষে সফল বড়াইগ্রামের নয়ন

খবর টি পড়েছেন : ১৮৭
মৌ চাষে সফল বড়াইগ্রামের নয়ন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Natore News pic Moumaci 30-04-2015তাপস কুমার, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ার এলাকার যুবক নয়ন (২৫)। উচ্চ মাধ্যমিকে লেখাপড়ার সময় শখের বশে মাত্র ২টি মৌবাক্স নিয়ে শুরু করেছিলেন মৌচাষ। বর্তমানে তার মৌবাক্স বেড়ে দাঁড়িয়েছে ১৫০টিতে। মৌচাষের মাধ্যমে প্রতি বছর তার আয় প্রায় ১০ লাখ টাকা।

Shamol Bangla Ads

নয়ন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। বিভিন্ন চাকরির সুযোগ থাকলেও চাকুরীর পরিবর্তে মৌচাষকে পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। ছাত্রজীবনে শখের বশে মৌচাষ শুরু করলেও সেটিই এখন তার জীবনকে বদলে দিয়েছে।
তিনি জানান, বছরের বিভিন্ন মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় তার মৌচাষের খামার স্থানান্তর করতে হয়। শীত মৌসুমে সরিষা চাষের সময় সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় থাকে তার খামার। তিল চাষের সময় পঞ্চগড়ে আর কেওড়া ফুলের সময় সাতীরার সুন্দরবন এলাকায় স্থানান্তর করেন তার খামার।
বর্তমানে তার খামারে প্রতিদিন ৫ জন শ্রমিক কাজ করছেন। এসব শ্রমিকেরা কেউ মধু সংগ্রহে ব্যস্ত, কেউ সেগুলো বাজারজাতকরণের কাজ করছেন। প্রতি সপ্তাহে খামার থেকে প্রায় ৫ থেকে ৭ মণ মধু সংগ্রহ করেন তিনি। বছরে উৎপাদিত মধু বিক্রি করে তার প্রায় ১৫ লাখ টাকা আয় হয়। প্রতি মাসে কর্মচারীদের বেতন দেন প্রায় ৫০ হাজার টাকা। শ্রমিকের বেতন, খামার স্থানান্তরের পরিবহন খরচ, খামার স্থাপনের লিজমানি, বর্ষা মৌসুমে মৌমাছির খাদ্য ক্রয়, কাঠের বাক্স তৈরি বাবদ বছরে তার প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। সব খরচ বাদেই তিনি প্রতি বছর এখন প্রায় ১০ লাখ টাকা আয় করেন।
বর্তমানে তিনি ঢাকায় বিভিন্ন কোম্পানির সাথে কর্পোরেট পদ্ধতিতে মধু বিক্রি করছেন। তার এ কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেন তার বন্ধু মাহবুব ও সাইদুল এবং ছোট ভাই মুক্তা। মাঠে মধু উৎপাদন ও বিক্রির পাশাপাশি মাঠ থেকে কেনা সরিষা থেকে নিজেদের উৎপাদিত খাঁটি সরিষার তেল ও নিজেদের তৈরি ঘি বিক্রি করেন। আর তার তিনি বছরে আরও প্রায় লাধিক টাকা আয় করেন। তার খামারে কর্মরত শ্রমিকরা জানান, সচরাচর মৌমাছির তেমন কোন রোগ-বালাই হয় না। তবে ছত্রাক আক্রান্ত হয়ে এবং শীতকালে লাগাতার কয়েকদিন সূর্যালোকের অনুপস্থিতির কারণে অনেক সময় মৌমাছি মারা যায়। সফল মৌচাষী নয়ন জানান, সমাজের উচ্চ শিতি হয়েও চাকরি না করে মৌচাষকে বেছে নিয়েছেন তিনি। শ’ শ’ মৌমাছির অবিরাম গুণ গুণ শব্দ তার জীবনের সুরকেই পাল্টে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে দিন কাটাতে হলেও এ পেশায় পরিতৃপ্ত তিনি। তবে বিএসটিআই’য়ের অনুমোদনসহ প্রয়োজনে ব্যাংক ঋণ ও সরকারি সহযোগিতা পেলে খামারটিকে আরো বড় করার আশা আছে নয়নের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়া পেশাদার খুনি : নৌ-পরিবহন মন্ত্রী পরবর্তী সংবাদ নবীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে ৫ম শ্রেণীর ছাত্রীর বাল্য বিবাহ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads