ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়া পেশাদার খুনি : নৌ-পরিবহন মন্ত্রী

খবর টি পড়েছেন : ২০৫
খালেদা জিয়া পেশাদার খুনি : নৌ-পরিবহন মন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shajahan Khanলক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর : বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া পেশাদার খুনি বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন ডিজিটাল রোড ভেহিক্যাল ওয়েব্রিজ স্কেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, জামায়াত বিএনপি হলো পেশাদার খুনি। ১৯৯১ সালে ক্ষমতায় আসার পরে ১৭ গার্মেন্টস শ্রমিক গুলি করে হত্যা ও ১৮ জন কৃষককে খুন করেছে। পেট্রোল বোমা দিয়ে অনেক মানুষ হত্যা করা হয়েছে। ২০ দলীয় জোটের বিষাক্ত ছোবলে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের উপর বারবার আঘাত হানছে। ১৯৭১ ও ৭৫ সালের খুনিদের বিচার করার ফলে বিএনপি জামায়াত আমাদের পেছনে লেগেছে।
নৌপরিবহন মন্ত্রী বলেন, পরিবহন যানবাহনের অতিরিক্ত ভাড়া ফেরি মেরামতের কাজে ব্যয় করা হবে। ইজারা আগামী পহেলা জুলাই থেকে সারা দেশেই বন্ধ করে দেয়া হবে। বিআইডব্লিউটিএ এর অধীনে গাড়ি প্রতি ৪০টাকা করে আদায় করা হবে। ৪ কোটি টাকা ব্যয়ে এ ওয়েব্রিজ স্টেলটি নির্মান করা হয়েছে। এতে করে অতিরিক্ত মালামাল পরিবহণ করতে পরিবহণ মালিকরা অনাগ্রহ দেখাবে। তাতে করে আমাদের দেশের রাস্তাঘাট বছর বছর সংস্কারে কোটি কোটি টাকা সাশ্রায় হবে।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক, পুলিশ সুপার মো. আমির জাফর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের রাজনীতিতেও দুর্যোগ লেগেছে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ মৌ চাষে সফল বড়াইগ্রামের নয়ন

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads