এম মামুন হুসাইন, তাড়াশ (সিরাজগঞ্জ) : তাড়াশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মদ গাজা বিক্রি ও সেবনের অভিযোগে মহিলাসহ ৩জনকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২জনের ১বছর করে জেল ও মহিলার ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে তাড়াশ থানার এএসআই হাফিজ জুনিয়ার উপজেলার কোহিত গ্রামের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় আলাউদ্দিন তার সাংঙ্গপাঙ্গ নিয়ে গাজা সেবন করতে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও পুলিশ কোহিত গ্রামের গাজা বিক্রেতা আলাউদ্দিন (৪০) ও সেবনকারী আবু সাইদকে (৩৩) গাজাসহ আটক করে। অপর অভিযানে তাড়াশ উত্তর বাধ এলাকার মাদক বিক্রেতার আফালের স্ত্রীকে আটক করে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে আলাউদ্দিন ও আবু সাঈদকে ১বছর করে জেল এবং মাদক বিক্রেতা আফালের স্ত্রীর ১হাজার টাকা জরিমানা করে।
তাড়াশে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ ও সার বিতরন

তাড়াশ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার আউশ প্রনোদনা কর্মসুচীর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১৫জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মধ্যে আউশ ধানের বীজ,সার বিতরণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি অর্থ বছরে সরকারী ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বোরো,গম,ভুট্টা, সরিষা, পিয়াজ সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল বীজ বিতরন করা হয়েছে। কৃষককে আউশ ধানের আবাদ করার উৎসাহ যোগাতে বর্তমান সরকার বিভিন্ন ভাকে সহযোগিতা করে আসছে। তারই প্রেক্ষাপটে গতকাল তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় আউশ প্রনোদনা কর্মসুচীর মাধ্যমে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, ইউএনও মোহাম্মদ জিল্লুর রহমান খান, ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, তালম ইউপি চেয়ারম্যান আব্বাস আলী, মাগুড়াবিনোদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদব অধ্যাপক এম আতিকুল ইসলাম বুলবুল,কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিরুল ইসলাম জ্যোতি মাস্টার প্রমুখ। ]
তাড়াশে মাসিক সাধারণ সমন্বয় সভা অনুষ্ঠিত

বুধবার তাড়াশ উপজেলা পরিষদের মাসিক সাধারণ সমন্বয় সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান খানের সভাপতিত্বে পরিষদ রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ রায়গঞ্জ এলাকার সংসদ সদস্য আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হক, ভাইসচেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি। বক্তব্য রাখেন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ খন্দকার, সাধারন সম্পাদক মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সার ডিলার সমিতির সদস্য সরদার আফছার আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু হানিফ, প্রকল্পবাস্তায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সার ডিলার সমিতির সভাপতি মোক্তার হোসেন, সাধারন সম্পাদক রজত কুমার ঘোষ, ডিলার তাইবুর রহমান, আমীর আলী, প্রমুখ। সভায় আইন শৃংখলা, সার ডিলার মনিটনিং কমিটির নতুন সদস্য, সার বন্টন, চাহিদা বৃদ্ধি, উপজেলা জলমহাল সংক্রান্ত পুকুর লীজ ও বন্টনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপুর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় তাড়াশ উপজেলার ২০টি মসজিদ ও ৪টি মন্দিরের উন্নয়নের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের অর্থ স্থানীয় জাতীয় সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিলের অনুদানের ১০ হাজার টাকার চেক সংশ্লিষ্ঠ মসজিদ ও মন্দির কমিটির সভাপতির নিকট হস্তান্তর করেন সাংসদ আলহাজ¦ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন
তাড়াশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নেতৃত্ব বিকাশে কর্মশালা অনুষ্ঠিত
বুধবার তাড়াশের দেশীগ্রাম ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নেতৃত্ব বিকাশ বিষয়ে স্ব-স্ব-সহায়ক দলের সদস্যদের নিয়ে দিনব্যাপি এক কর্মশালা উইনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় ।
পরিবর্তন সংস্থা কর্তৃক আয়োজিত ইউরোপীয় ইউনিয়ন ও লাইট ফর দি ওয়ার্ল্ড নেদারল্যান্ডস এর অর্থায়নে ও সিডিডি কর্তৃক বাস্তবায়নাধীন স্ক্যান্ড প্রকল্পের আওতায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় দেশীগ্রাম ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-স্ব সহায়ক দলের ১৫ জন সদস্য অংশ গ্রহণ করেন। এর মধ্যে পাঁচ জন নারী প্রতিবন্ধীও ছিল । কর্মশালা পরিচালনা করেন সিডিডি থেকে প্রশিন প্রাপ্ত স্ব-সহায়ক দলের সভাপতি মোঃ গোলাম হোসেন,তাকে সহায়তা করেন স্ক্যান্ড প্রকল্পের পূনবাসন কর্মী রোখসানা খাতুন ও সোস্যাল মবিলাইজার মোঃ শহিদুল ইসলাম। কর্মশালাটি উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি সচিব মোঃ ফরিদুল ইসলাম। উল্লেখ্য, পরিবর্তন সংস্থা পাঁচ বছর মেয়াদী স্ক্যান্ড প্রকল্পটি উপজেলার দেশীগ্রাম ও মাধাইনগর ইউনিয়নের মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।



















