ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক আটক

খবর টি পড়েছেন : ১৮৯
ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ক্লিনিক মালিক আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বেসরকারি একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় আলম মুন্সী (৩৫) নামে রোগী মৃত্যুর অভিযোগ ওঠেছে। ২৯ এপ্রিল বুধবার দুপুরে শহরের আরাপপুর এলাকার সেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করেছে পুলিশ। মৃত আলম মুন্সী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী গ্রামের মকছেদ মুন্সীর ছেলে। তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বজনরা জানান, দুপুর ১২টার দিকে পেট ব্যথা নিয়ে সেবা ক্লিনিকে আসেন আলম মুন্সী। তবে এসময় কোন পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ক্লিনিক মালিক হাবিব তার শরীরে তিনটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পর রোগীকে বাড়ি পাঠিয়ে দেয় ক্লিনিক কর্তৃপক্ষ। বাড়ি নেওয়ার পর বিকাল ৪টার দিকে যন্ত্রনায় ছটফট করে মারা যান আলম মুন্সী। হঠাৎ তার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
এদিকে এ মৃত্যুর ঘটনায় ক্লিনিক মালিক হাবিব হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান, মৃতের পরিবার অভিযোগ করে তা মামলা হিসেবে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের প্রিন্স হাসপাতালে ভুল চিকিৎসায় আহসান শেখ নামে এক রোগী মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তাড়াশে মাদক সেবন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে… পরবর্তী সংবাদ ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী আটক

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads