শিবিরের নাশকতা প্রতিরোধে এলাকাবাসীর শপথ

খবর টি পড়েছেন : ১৯৩
শিবিরের নাশকতা প্রতিরোধে এলাকাবাসীর শপথ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

kamalnagar pic-10-01-2015কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াত শিবিরের সব ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে হাত তোলে শপথ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এসময় সামাজিক শান্তি ফিরে পেতে; বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে প্রতিরোধ কমিটি ঘটনের দাবি জানানো হয়।
শনিবার (১০জানুয়ারি) বেলা ৩ টার দিকে স্থানীয় বাসিন্দারের উদ্যোগে হাজিরহাট ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ব্যতিক্রমি এ শপথের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন(এমপি), কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিক উদ্দিন, মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ শাহাজান, হাজিরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. শাহাজান মিয়া, হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা ওমর ফারুক সাগর, স্থানীয় বাসিন্দা গাজী মোহাম্মদ সানা উল্যাহ, আবদুর রব ও মো. বাকের হোসেন প্রমুখ।
এতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, কৃষক, শ্রমিকসহ এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। এসময় এলাকাবাসীর অনুরোধে কমিউনিটি পুলিশের সহযোগীতায় শান্তি-শৃঙ্খলা কমিটি গঠনের উদ্যোগ গ্রহন করা হয়।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগরের হাজিরহাট ফোরকানিয়া এলাকা জামায়াত শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। ছাত্রলীগ নেতার রগকাটা, পুলিশ-বিজিবির ওপর হামলা, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাঙচুর, রাস্তাকাটা, জ্বালাও-পোড়াও ও গাছা কাটাসহ বিভিন্ন নাশকতা মূলক কর্মকান্ড হয়ে আসছে; এমন পরিস্থিতিতে এলাকায় সামাজিক শান্তি-স্বস্তি ফিরে পেতে; জামায়াত শিবিরের নাশকতা কর্মকান্ড প্রতিরোধে স্থানীয়রা এ উদ্যোগ গ্রহণ করেন।
এমন আয়োজনে এলাকায় সামাজিক শান্তি ও স্বস্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সবার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অবশেষে গাজীপুর বৃদ্ধাশ্রমেই বিদায় নিলেন দু:খিনী সেই বৃদ্ধা পরবর্তী সংবাদ শেরপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads