বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ঘোড় দৌড় প্রতিযোগিতা

খবর টি পড়েছেন : ২২২
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে ঘোড় দৌড় প্রতিযোগিতা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Kishoregonjকিশোরগঞ্জ প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার জালুয়াপাড়া বন্দে (ফসলের মাঠ) ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।
কিশোরগঞ্জসহ পার্শ্ববর্তী নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল থেকে প্রতিযোগিরা ২০টি ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতার এক পর্যায়ে একটি ঘোড়ার নিচে চাপা পড়ে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে পাকুন্দিয়া উপজেলার বিষুহাটি গ্রামের আব্দুর রশিদ ও জালাল উদ্দিনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ. আফজল বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নবীগঞ্জের পল্লীতে মুক্তিযোদ্ধা পরিবারকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি পরবর্তী সংবাদ বিশ্ব শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads