পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটে সংঘর্ষ : আহত ২০

খবর টি পড়েছেন : ২২৩
পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটে সংঘর্ষ : আহত ২০
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটে সাধারন শিক্ষার্থীদের সাথে এলাকাবাসী ও ছাত্রলীগের ত্রি-মুখী সংঘর্ষ পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পলিটেকনিক ইনিষ্টিটিউটে ব্যাপক ভাংচুরের করেন তারা। এতে গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও কিনিকে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা তুফানের ছেলে অন্তু ও ভাতিজা পিয়াসসহ শাকিব, আবির, আরমান, আতোয়ার, জায়েদুলসহ কতিপয় বখাটেরা পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটের আবাসিক ছাত্রছাত্রীদের নিকট থেকে ছিনতাই চাঁদাবাজী, বিভিন্ন সময়ে হল থেকে বের করে দিয়ে রুম দখল করাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে শিক্ষার্থী ও এলাকার টোকাই সন্ত্রাসীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই জের ধরে সাধারন শিক্ষার্থীরা পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের হস্তক্ষেপ কামনা করলে আজ সন্ধ্যায় এমপির মনোনীত জেলা ছাত্রলীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রুমনসহ একটি প্রতিনিধি দল পাবনা পলিটেকনিক্যালে যায়। সমঝোতা করার জন্য পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হালিময়ের কক্ষে তারা বৈঠক করছিল। এ সময় অতর্কিত ভাবে বহিরাগত কতিপয় সন্ত্রাসী ইনিষ্টিটিউটের আবাসিক ছাত্রাবাসে স্বশস্ত্র অবস্থায় হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ছাত্রলীগের প্রতিনিধি দলের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় ত্রিমুখী সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ছাত্রলীগ নেতা শিবলী সাদিকসহ উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়। প্রায় ১০টি মোটর সাইকেলসহ অধ্যক্ষের কক্ষসহ পলিটেকনিক ক্যাম্পাসে ব্যাপক ভাংচুর করা হয়। আহতদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ও পার্শ্ববর্তী বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আবির হোসেন ও রবিউল ইসলাম নামের দুইজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অন্যান্যরা হলো জেলার আমিনপুর গ্রামের জামাল হোসেনের ছেলে রবিউল ইসলাম, হারিয়াবাড়ি গ্রামের রবিউলের ছেলে মামুন, গাংকোলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাজিব, মজিদপুর গ্রামের আবুল বাশারের ছেলে রাজিব, আমিনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জুম্মন, আটুয়ার বৈরাম শেখের ছেলে আব্দুল মজিদ, হামছিয়াপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে প্রিন্স, কুমিল্লী গ্রামের তায়জাল প্রাংয়ের ছেলে রনি, কাচারী পাড়ার সোহেল, আশরাফুল প্রমুখ।
পাবনা পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষক পাওয়ার বিভাগের প্রধান আতিকুর রহমান জানান, স্থানীয় কতিপয় যুবকেরা বিভিন্ন সময়ে ছেলেদের টাকা চাঁদা দাবী করে, চাঁদা না দিলেই মোবাইল কেড়ে নেয়াসহ বিভিন্ন ধরনের নির্যাতন করে। এরই প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অধ্যক্ষের সাথে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের বৈঠক চলাকালে বহিরাগতরা ছাত্রাবাসে হামলা চালালে এ ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা ও থমথমে পরিবেশ বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্ব শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্ব পরবর্তী সংবাদ মেহেরপুরে যানবাহন চলাচলের সিদ্ধান্ত

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads