ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ ডুমুরিয়া থানা পুলিশ রবিবার সকালে উপজেলার চুকনগর বাজারে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান কাফি (২২) নামের এক ছাত্রশিবির নেতাকে গ্রেফতার করেছে। সে উপজেলার রোস্তমপুর গ্রামের ডাঃ আনোয়ারুল ইমলামের ছেলে।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম জানান, রবিবার সকাল ১০টায় উপজেলার চুকনগর বাজারে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান কাফি নামক এক ছাত্রশিবির নেতাকে আটক করা হয়েছে। সে শিবিরের আঞ্চলিক সভাপতি এবং তার নেতৃত্বে উপজেলার চুকনগর ও আশপাশ এলাকায় ব্যাপক নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটেছে। সে উপজেলার রোস্তমপুর গ্রামের ডাঃ আনোয়ারুল ইসলামের ছেলে। এদিকে আটক কাফি’র এক নিকট আত্মীয় জানান, কাফি মাদ্রাসায় পড়াকালীন শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু এখন সে কোন রাজনীতি’র সাথে জড়িত নয়।



















