লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কী মানুষ পেতে পারে না। এ কথাটি যেমন সত্য, তেমনি ধর্মীয়ভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়াতে হবে এই বাক্যটি তেমনি সত্য। সেই আলোকে অসহায়, গরীব, দুখী হত দরিদ্রদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইসলামপুর উপজেলার গুঠাইল বাজারের ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গতকাল ইসলামপুর গুঠাইল বাজারে গরীব শীতার্থদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমেই এ সাহায্যের প্রয়াস ঘটে। ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এবিএম কবীর সিদ্দিক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সমাজ সেবা অফিসার আবু ইলিয়াস মল্লিক, আজমউদৌল্লাহ পাহলোয়ান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা করিম সুজন, সিনিয়র সহসভাপতি রহমতউল্লাহ রঞ্জু. যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমির, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান মিষ্টার। ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সংগঠনের নেতাকর্মীরা আলোচনা সভায় গুঠাইলসহ ইসলামপুর থানাকে মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সকলের প্রতি জোর দাবী জানান। আলোচনা সভা শেষে শীতার্থদের মাঝে তিনশত কম্বল বিতরণ করা হয়।

ইসলামপুরে বিএনপি‘র শান্তিপূর্ণ অবরোধ পালিত
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বর্তমান সরকারের পতন ঘটানো,লুট ধর্ষণ খুন,রাহাজানী,নেতাকর্মীদের উপর নির্যাতন ও জেল জুলুম বন্ধের দাবীতে সারা বাংলাদেশের কর্মসূচীর অংশ হিসাবে ইসলামপুরে ২০ দলীয় জোটের উদ্দোগে শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে। । গতকাল শনিবার পৌর বিএনপি‘র দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা গেট সংলগ্ন দলীয় কার্যালয়ে এসে এক পথসভায় মিলিত হয়। পৌর বিএনপি‘র সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিতে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,আওয়াল খান লোহানী,রেজাউল করিম ঢালী, গাইবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান মাহমুদ হাসান কবীর মঞ্জিল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুদুজ্জামান লুলু, সেচ্ছাসেবক দল আহবায়ক ইশেদ শেখ,উপজেলা ছাত্রদল সভাপতি নাজিম হোসেন নোমান প্রমুখ। অন্যান্যর মাঝে বাবলূ মন্ডল,হাফিজুর রহমান যুবনেতা মোতাহার হোসেন টিটু,হেলাল শেখ,সাবেক ছাত্রনেতা আলিনুর ইসলাম,্আতিকুর রহমান সুজনসহ বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ ২০দলীয় জোটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সকল নেতাকর্মীদের মুক্তির আন্দোলন,সহ বর্তমান সরকারকে মসনদ চ্যুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থাকার আহবান জানান।



















