ads

রবিবার , ১১ জানুয়ারি ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবি বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা

খবর টি পড়েছেন : ২১২
ইবি বন্ধ ঘোষণার পর হল ছেড়েছে শিক্ষার্থীরা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

iu 1কুষ্টিয়া প্রতিনিধি : দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর একদিন কাস শুরু হয়ে আবারো বন্ধ হয়ে গেল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

Shamol Bangla Ads

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সকল কাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে শনিবার সকালের মধ্যে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সকাল থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করে। তবে অবরোধ চলার কারণে প্রয়োজনীয় যানবাহন না পেয়ে চরম ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা।
আব্দুল্লাহ আল বায়েজিদ নামের এক শিক্ষার্থী বলেন, নাটোরের রাণীনগর উপজেলায় আমার বাড়ী। আমি কিভাবে বাড়ী যাবো। তাই অনিশ্চিয়তার মধ্যে রয়েছে। তিনি আরও বলেন, বৃহস্পতিবার আমি হলে এসেছি। কিন্তু আবার একদিনপরেই আবার বন্ধ ঘোষনা করা হলো। এভাবে কাস ও পরীা সময়মতো না হওয়ায় আমাদের পড়াশোনায় তিগ্রস্থ হচ্ছি।
তিনি আরও বলেন, আমি সিএনজিতে করে কুষ্টিয়ায় যাবো তারপর দেখি কিভাবে যাওয়া যায়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের শাখা কর্মকর্তা রাশেদুজ্জামান খান টুটুল বলেন, বুধ ও বৃহস্পতিবার অবরোধের সর্মথনে বিশ্ববিদ্যালয় গেটে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মিছিল করে। এ সময় তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিপে করে। শুক্রবার বন্ধের দিন বিকেলে ছাত্রশিবিরের বিপুল পরিমাণ শিার্থী হলে প্রবেশ করেছে- এমন খবরে ইবি প্রশাসন বৈঠকে বসে।
বৈঠকে ইবি উপাচার্য প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার এর সভাপতিত্বে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডকেটের জরুরী সভা বসে।
সভায় অবরোধের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে অনিবার্যকারণবশত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ৩০ নভেম্বর ক্যাম্পাসে বাসচাপায় এক শিক্ষার্থী  নিহতের ঘটনায় ওই দিন বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় খোলার পর মাত্র এক দিন পর আবারও ক্যাম্পাস বন্ধ করা হল।

কুষ্টিয়া জেলা কোর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

কুষ্টিয়া জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ প্রশাসনসহ উর্দ্ধতন কর্মকর্তাদের নিয়ে জেলা কোর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরে জেলা প্রশাসকের অফিসে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
সভায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, পুলিশ প্রলয় চিসিম, বিজিবি ৪৭ এর অপারেশন অফিসার মেজর মেহেদী হাসান, র‌্যাব ১২ এর সিও মেজর হায়দার, এনএসআই এর যুগ্ম পরিচালক, আনসার কম্যান্ডান্ট জনাব ফেরদৌসসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুমারখালীর ঢলনগর এলাকার দুই গ্র“পের মধ্যে কোন্দলের সমঝোতা

কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাদগ্রাম ইউনিয়নের ধলনগর গ্রামে জমিজমাসহ অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে বিবদমান দুটি গ্র“পের মধ্যে সমস্যা নিরসের উদ্যোগ নেয় কুষ্টিয়া জেলা প্রশাসন। এরই মাধ্য শনিবার দুপুরে কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখারী আসনের সংনদ সদস্য আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আবু হেনা মোঃ মুস্তাফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক এসময় দুুটি গ্র“পের সদস্যদের নিয়ে সমঝোতা করে।

এসময় কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ল্যৎফর রহমান, ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজবুল ইসলাম চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মিছিলে পুলিশি বাধা ॥ গ্রেফতার ১

কুষ্টিয়ায় পুলিশি বাধায় বিএনপি নেতাকর্মীদের বিােভ মিছিল পন্ড হয়েছে। শনিবার সকালে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা মজমপুর গেটে জড়ো হয়। সকাল ১১টায় মজমপুর গেট থেকে বিােভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। নেতাকর্মীদের ঘিরে রাখে। পুলিশের বাধায় মিছিলটি সেখানেই পন্ড হয়ে যায়। পরে সেখান থেকে বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী নেতাকর্মী নিয়ে মজমপুর গেট ত্যাগ করে। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন পুলিশী ব্যারিকেডের মধ্য দিয়ে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে কুষ্টিয়া জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউর রহমান পিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ক্রিসেন্ট কাবের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক বলেন, গত ৫ জানুয়ারি বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত আসামি পিন্টু। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ৫ জানুয়ারি ওই সংঘর্ষের ঘটনায় বিশেষ মতা আইনে কুষ্টিয়া সদর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রমজান বাদি হয়ে মামলা করেন। এর আগে ওই মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

খোকসায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আলোচনা সভা

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ বলেছেন, আজকের এইদিনে পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। তাই আজকের এই দিনটিকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করে থাকি।
গতকাল বিকেলে খোকসা বাসষ্ট্যান্ডে উপজেলা য্বুলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি আরও বলেন, আজকের এইদিনে (১০জানুয়ারী) বঙ্গবন্ধু দেশে ফিরে যুদ্ধবিধ্বস্ত এ দেশের হাল ধরেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কর্মসূচি দিয়েছিলেন সেটা বাস্তবায়ন হলে আমাদের পেছনে ফিরে তাকাতে হত না। দুর্ভাগ্য বাংলার জনগণের। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে তার কর্মসূচি সফল হতে দেয় নাই ঘাতকেরা। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যবর্তনের পর এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অকান্ত পরিশ্রম করে যাচ্ছে।
সংসদ সদস্য আব্দুর রউফ আরও বলেন, ঘর-বাড়ী যদি অগ্নিকান্ডে তি সাধন হয় তাহলে সেখানে আর বসবাসের উপযোগী থাকে না। তেমনিভাবে পাকিস্তানীরা ১৯৭১ সালে যুদ্ধের সময় বাংলাদেশকে বিদ্ধস্ত করেছিলো। আজকের এই দিনে (১০জানুয়ারী) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে আবার নতুনভাবে মানুষের বসবাসযোগ্য হিসেবে এই বাংলাদেশকে গড়ে তুলেছিলেন।
খোকসা উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহিদ হোসেন জাফর, কুষ্টিয়া জজ কোর্টের পিপি এ্যাড. নুরুল ইসলাম দুলাল, কুষ্টিয়া জজ কোর্টের নারী ও শিশু’র বিশেষ পিপি এ্যাড. আকরাম হোসেন দুলাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, খোকসা থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নিজাম উদ্দিন বিশ্বাস, আমরা মুজিব সেনা কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি আসাদুল হক সোলায়মান, উপজেলা যুবলীগের সভাপতি আহবায়ক শান্ত বিশ্বাস। এর আগে উপজেলার বিভিন্ন ইউয়িনের আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রাসহ খন্ডখন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বোরা আবাদে ব্যস্ত কৃষকরা পরবর্তী সংবাদ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বাকৃবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads