বাহুবলে মৃৎ শিল্পের উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ বিতরন

খবর টি পড়েছেন : ২১৮
বাহুবলে মৃৎ শিল্পের উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ বিতরন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

উত্তম কুমার পাল, নবীগঞ্জ (হবিগঞ্জ) : বাহুবল উপজেলার কল্যাণপুরের কুমারপাড়ার মৃৎ শিল্পের উন্নয়নে নারীসহ ৪০ জনকে প্রশিক্ষণ শেষে সদনপত্র প্রদান করা হয়েছে। তার সাথে এ শিল্পের উন্নয়নে তারা পাচ্ছেন ঋণও। দীর্ঘ প্রশিক্ষণ শেষে ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে এদের মাঝে এ সনদপত্র বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট জেলার সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। উপজেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত কল্যাণপুর দূর্গা মন্দির প্রাঙ্গণে কর্মসংস্থান ও আত্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সমাপ্ত হলে প্রশিক্ষণার্থীদের মাঝে এ সদন বিতরণকালে এমপি কেয়া চৌধুরী বলেন- আপনাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেছি। আজ এর সদন বিতরণ করলাম। এখন আপনাদের মধ্য থেকে প্রথম পর্যায়ে ১০ জনকে এক লাখ টাকা দেয়া হবে ঋণ হিসেবে। এ টাকা দিয়ে এখানের মৃৎ শিল্পকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন- এ শিল্পটি আর অবহেলিত থাকবে না। এটিকে আধুনিক করা হবে। এজন্য আপনাদের প্রশিক্ষণ দিয়ে সনদ দিলাম। আপনারা নিয়মনীতি অনুযায়ী ঋণ পাবেন। হবিগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তৃতা করেন- ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন আহমেদ, শফিউল আলম চৌধুরী প্রমুখ। সনদ নিতে আসা প্রশিক্ষণার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন- এমপি কেয়া চৌধুরী’র চেষ্টায় মৃৎ শিল্পের উপর পেলাম প্রশিক্ষণ। এখন পেয়েছি সনদ। এখানেই শেষ নয় তিনি আমাদেরকে অচিরেই তাদেরকে এক লাখ টাকার ঋণ দেয়ার ঘোষণা দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপি’র ৬ নেতা-কর্মী গ্রেফতার পরবর্তী সংবাদ সীমান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনে জীবন উত্সর্গ করবে বিজিবি…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads